1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিতর্কিত ফেসবুক ছবি শেয়ারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে , আহত ২৯ - Janatar Jagoron

বিতর্কিত ফেসবুক ছবি শেয়ারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে , আহত ২৯

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত
চাঁদপুর হাজীগঞ্জে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ

অনলাইন ডেস্ক,

চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে ২৯ জন আহত হয়েছেন। সংঘর্ষের সূত্রপাত ঘটে জামায়াতের এক নেতার ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিনা ফারহানার বিকৃত ছবি শেয়ার করার কারণে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে জামায়াতের আমির মো. ইলিয়াছ হোসেনকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এর আগে বৃহস্পতিবার রাতে বিতর্কিত ছবি ফেসবুকে শেয়ার করেন ইউনিয়ন জামায়াতের আমির।

আহত বিএনপির নেতাকর্মীদের মধ্যে ছিলেন নেছার আহমেদ চৌধুরী, সাইফুল মিজি, আনোয়ার হোসেন সর্দার, কামাল হোসেন, সাদ্দাম হোসেন, কুদ্দুস সর্দার, মহসিন তুষার, রাসেল ভুঁইয়া, লিটন হোসেন সহ অন্তত ২০ জন। জামায়াতের পক্ষের আহতরা ছিলেন আনোয়ার হোসেন, ফয়সাল হোসেন, রাশেদ হোসেন, সজিব হোসেন, শরীফ পাটওয়ারী, রাজু, শামীম হোসেন ও হাফেজ মো. ইলিয়াছ হোসেন।

উপজেলা যুবদলের সাবেক সদস্য নেছার আহমেদ চৌধুরী বলেন, “তাদের ছবি শেয়ার করার বিষয় নিয়ে কথা বলতে গেলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে হামলা শুরু হয়। আমাদের অন্তত ২০ জন নেতা গুরুতর আহত হয়েছেন, ৫ জন হাসপাতালে ভর্তি।”

ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মো. ইলিয়াছ হোসেন বিষয়টি ‘অসাবধানতাবশত শেয়ার’ বলে উল্লেখ করে ক্ষমা চান এবং ফেসবুকে দুঃখ প্রকাশ করেছেন। তবে শুক্রবার সকালেই বসার পূর্বে হামলা হয়।

উপজেলা বিএনপির নেতা আব্দুল কুদ্দুস মাস্টার ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ জানান, আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং দলীয় নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ করা হবে।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..