1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
“প্রভাব বিস্তার বন্ধ করুন”— রাশেদের বার্তা জামায়াতকে - Janatar Jagoron

“প্রভাব বিস্তার বন্ধ করুন”— রাশেদের বার্তা জামায়াতকে

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পঠিত
জামায়াত-শিবিরের অনুপ্রবেশে ক্ষতিগ্রস্ত গণঅধিকার পরিষদ

অনলাইন ডেস্ক ,

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গোপন রাজনৈতিক কৌশল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তার অভিযোগ— নিজেদের কর্মীদের পরিচয় গোপন রেখে অন্য রাজনৈতিক দলে প্রবেশ করানো ও প্রভাব বিস্তারের মাধ্যমে সংগঠনগুলো দেশের রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করছে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান লিখেছেন, “জামায়াত-শিবিরের অন্যদলে অনুপ্রবেশের রাজনীতি বন্ধ করতে হবে। তাদের গোপন কৌশলের কারণে গণঅধিকার পরিষদ ও এনসিপি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। শুধু তাই নয়, তারা অন্য দলেও নিজেদের লোক ঢুকিয়ে বিভ্রান্তি ও সন্দেহ তৈরি করছে।”

তিনি আরও বলেন, “সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোতেও পরিচয় গোপন রেখে যুক্ত হওয়ার কারণে স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এই প্রবণতা বাম, ডান, মধ্যপন্থি— কারও ক্ষেত্রেই ছেড়ে কথা বলছে না।”

রাশেদ খান মন্তব্য করেন, “গণঅভ্যুত্থানের পর জামায়াত-শিবির ইতিহাসের সেরা সময় পার করছে। তারা যদি সত্যিই মধ্যপন্থি রাজনীতিতে প্রবেশ করতে চায়, তাহলে প্রকাশ্যভাবে আসুক। কিন্তু গোপনে অন্য দলে প্রভাব বিস্তারের রাজনীতি করলে পুরো দেশের রাজনৈতিক কাঠামো ভেঙে পড়বে।”

তিনি আরও যোগ করেন, “রাজনীতির এমন গোপন এজেন্ডা সবার জন্য বিপজ্জনক। এতে শুধু অন্য দল নয়, জামায়াত-শিবির নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে। ইসলামকে রাজনৈতিক কৌশলের অংশ বানানো মানে ইসলামকে বিভ্রান্ত করা।”

শেষে তিনি লেখেন, “ইসলাম ও শরিয়াহ প্রতিষ্ঠার মাঝে কৌশল দেখানোর সুযোগ নেই। যারা গোপন প্রভাব বিস্তার করতে চায়, তারা আসলে ইসলামকেই ক্ষতি করছে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই ভ্রান্ত পথ থেকে রক্ষা করেন, আমিন।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..