1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গণহত্যাকারীরা রাজনীতি ও নির্বাচন থেকে বাদ পড়ুক: পার্থের দাবি - Janatar Jagoron

গণহত্যাকারীরা রাজনীতি ও নির্বাচন থেকে বাদ পড়ুক: পার্থের দাবি

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৯৯ বার পঠিত
রাজনীতি

গণহত্যাকারীদের রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিব রহমান পার্থ।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমের সামনে তিনি এ বক্তব্য দেন।

বৈঠকে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়নি কেন, সে প্রশ্নও তোলেন বিজেপি সভাপতি। এছাড়া, নির্বাচন কমিশন সংস্কারে একটি লিয়াজোঁ কমিটি গঠনের প্রস্তাবও দেন আন্দালিব রহমান পার্থ। পাশাপাশি, আওয়ামী লীগের শাসনামলে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা করা যায় কি না, তা নিয়েও প্রস্তাব করেন তিনি।

এর আগে, এদিন বিকেল থেকে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ড. মুহাম্মদ ইউনূস কিছু রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করেন।

সংলাপে অংশ নেওয়া দল ও জোটগুলোর মধ্যে ছিল গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), লেবার পার্টি, ১২ দলীয় জোট, আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণতান্ত্রিক মুক্তি কাউন্সিল।

প্রসঙ্গত, আওয়ামী সরকারের পতনের দিন গত ৫ অক্টোবর বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, হেফাজতে ইসলাম, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি ও গণঅধিকার পরিষদের সঙ্গে সংলাপ করেন প্রধান উপদেষ্টা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..