1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চাঁদনী চকে ঢাবি শিক্ষার্থীদের মারধর, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিন্দা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

চাঁদনী চকে ঢাবি শিক্ষার্থীদের মারধর, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিন্দা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১২৬ বার পঠিত
চাঁদনী চকে ঢাবি শিক্ষার্থীদের মারধর

ঢাবি ছাত্রীকে হেনস্থা, প্রতিবাদে শিক্ষার্থীদের নির্মম মারধর!
অনলাইন ডেস্ক

রাজধানীর চাঁদনী চক মার্কেটে কাপড় কিনতে গিয়ে এক ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শিক্ষার্থী বেপরোয়া মারধরের শিকার হওয়ার ঘটনায় চরম ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এই বর্বর ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে—ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়ে হাত তুললে কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।

এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে আহত শিক্ষার্থীদের দেখতে যান এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

ঘটনার সূত্রপাত সোমবার (২৬ মে) রাত সাড়ে ৮টার দিকে, যখন ঢাবি শিক্ষার্থী শাহেদুল ইসলাম, আয়াজুর রহমান এবং এক নারী সহপাঠীকে নিয়ে চাঁদনী চকে কাপড় কিনতে যান। দামাদামির একপর্যায়ে পণ্য পরে নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে, দোকানদার কুরুচিপূর্ণ মন্তব্য করে ওই ছাত্রীকে। সঙ্গে সঙ্গে শাহেদুল ও আয়াজুর প্রতিবাদ জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দোকানের ম্যানেজারসহ আশপাশের বেশ কয়েকটি দোকানের কর্মচারীরা দল বেঁধে ঢাবির দুই শিক্ষার্থীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। পরে আরও শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদেরও টার্গেট করে হামলা চালায় ওই এলাকার ব্যবসায়ীরা। পুরো বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা নিউমার্কেট থানার সামনে জড়ো হয়ে রাতভর বিক্ষোভ করেন।

এই ঘটনায় সোমবার রাতেই নিউমার্কেট থানায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ জন ব্যবসায়ীকে আসামি করে মামলা দায়ের করা হয়। থানা সূত্রে জানা গেছে, পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছে নিউমার্কেট থানা পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..