1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জাবিতে ভর্তিচ্ছুদের পাশে রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

জাবিতে ভর্তিচ্ছুদের পাশে রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯২ বার পঠিত
রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য তথ্য সহায়তা, বিনামূল্যে মোবাইল, ব্যাগ, মানিব্যাগ গচ্ছিত রাখাসহ বিভিন্ন সহযোগিতামূলক কাজ করছে রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুর জেলার শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা এ সংগঠন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের সার্বক্ষণিক সেবা দিয়ে আসছে৷

ভর্তিচ্ছুদের পরীক্ষা কেন্দ্র সম্পর্কে অবগত করার পাশাপাশি প্রয়োজনে শিক্ষার্থীদের থাকারও ব্যবস্থা করে আসছে সংগঠনটি।

এ ব্যাপারে রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাকিল আহসান বলেন, “রংপুর জেলা থেকে আগত প্রতিটি শিক্ষার্থীকে আমরা প্রতি বছরই আন্তরিকতার সাথে সহযোগিতা করে থাকি এবং এ কাজটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। নিজ জেলার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের যাত্রাকে আরও সহজ করে দেওয়ার মধ্যে যে আনন্দ ও তৃপ্তি রয়েছে, তা বলে বোঝানো সম্ভব নয়। তাদের সাথে আমাদের সংযোগ শুধু একটি দান নয়, বরং একটি সুদৃঢ় সম্পর্কের ভিত্তি, যা তাদের ভবিষ্যৎ গড়তে সহায়ক ভূমিকা পালন করে। নিজেদের জেলা ও মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই আমরা এই সহায়তা অব্যাহত রেখেছি এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।”

এছাড়াও তিনি এই সেবা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করার জন্য ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টামন্ডলী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..