1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
প্রশাসন ও রুয়ার সহযোগিতায় বিসিএস পরীক্ষার্থীদের জন্য রাবি থেকে ছেড়ে গেল ১৪টি বাস - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

প্রশাসন ও রুয়ার সহযোগিতায় বিসিএস পরীক্ষার্থীদের জন্য রাবি থেকে ছেড়ে গেল ১৪টি বাস

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৯৬ বার পঠিত
রাবির ১৪ বাসে ঢাকামুখী ৭৩১ স্বপ্নযাত্রী শিক্ষার্থী!

আবু বকর সৈকত, রাবি প্রতিনিধি

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সুবিধার্থে ঢাকায় যাতায়াতের জন্য প্রশাসনের পক্ষ থেকে ৪টি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (RUAA)-‌এর পক্ষ থেকে ১০টি— মোট ১৪টি বাসের ব্যবস্থা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বাসগুলো একযোগে ছেড়ে যায় এবং ফেরার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিকাল ৩টায় বাসগুলো ছেড়ে আসবে।

এর আগে, পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় যাতায়াতের জন্য বাস বরাদ্দের দাবিতে পরিবহন দপ্তরের প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছিলেন ইসলামী ছাত্রশিবির, রাবি শাখা।

বিসিএস পরিক্ষার্থী আতাউল্লাহ বলেন,
“৪৯তম বিশেষ পরীক্ষার জন্য আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকায় যাচ্ছি। শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মাত্র ৪টি বাসের ব্যবস্থা করা হয়েছিল, যা শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় ছিল অপ্রতুল। পরবর্তীতে বাসের সংখ্যা বৃদ্ধি করে ১০টি করা হলো, যা সত্যিই প্রশংসনীয় একটি উদ্যোগ। আমি মনে করি, এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। আজ আমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। আশা করি, ভবিষ্যতে আরও ভালো ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও রাকসুর ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’র ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ বলেন, ৪৯তম বিশেষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৭৩১ জন শিক্ষার্থী আজ ঢাকায় যাচ্ছেন। শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মাত্র চারটি বাসের ব্যবস্থা করা হয়েছিল, যা এত সংখ্যক পরীক্ষার্থী পরিবহনের জন্য ছিল একেবারেই অপ্রতুল। পরবর্তীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার অনুরোধে এবং রুয়া (RUAA)-এর সহযোগিতায় বাসের সংখ্যা বাড়িয়ে ১৪টিতে উন্নীত করা হয়। এই উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।

রাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সম্মিলিত শিক্ষার্থী জোট নির্বাচিত হলে শিক্ষার্থীদের স্বার্থে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

এ বিষয়ে রুয়ার দপ্তর সম্পাদক কাজী মামুন রানা বলেন, রুয়ার নবগঠিত কমিটির উদ্যোগে ৪৯তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য ঢাকাগামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে ১০টি বাস বরাদ্দ দেওয়া হয়েছে। এটি শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে ঢাকায় যাওয়া-আসা নিশ্চিত করবে। শিক্ষার্থীরা এসব বাসে সম্পূর্ণ ফ্রি ভ্রমণ করতে পারবে।

তিনি আরও বলেন, রুয়া মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে গঠিত একটি সংগঠন। আমরা ইতোমধ্যে শিক্ষাবান্ধব নানা উদ্যোগ হাতে নিয়েছি। এর অংশ হিসেবে ক্যাম্পাসে ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করা, দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ভাতা চালু করা এবং হলের খাবারের মান উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে। রাকসু নির্বাচন শেষে এসব পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে। এছাড়া নতুন কিছু সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..