শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৫ অক্টোবর) বেলা পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের একটি টিম নিকেতন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার মোজাম্মেল হকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলাসহ রাজধানীর বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি।
এর আগে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—
ডিএমপির তথ্যমতে, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথকভাবে তাদের গ্রেপ্তার করা হয়।