1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসায় সময়সীমা আরোপের উদ্যোগ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসায় সময়সীমা আরোপের উদ্যোগ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার পঠিত
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসায় সময়সীমা

ভিসা শেষ, নবায়ন না করলে শিক্ষার্থীরাই অপরাধী!
অনলাইন ডেস্ক

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে আসেন এফ-১ ভিসায় পড়াশোনার জন্য। অনেকেই কোর্স বা গবেষণা শেষ করেও দীর্ঘদিন দেশটিতে অবস্থান করে থাকেন। এই অবস্থা পাল্টাতে শিক্ষার্থী ভিসার মেয়াদ নির্ধারণে কঠোর উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বর্তমানে এফ-১ ভিসায় নির্দিষ্ট কোনো মেয়াদ উল্লেখ থাকে না। ফলে শিক্ষার্থীরা কোর্স শেষে কিছুদিন যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকতে পারেন। তবে ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবে বলা হয়েছে, এফ-১ ভিসায় স্পষ্ট সময়সীমা উল্লেখ বাধ্যতামূলক করা হবে। নির্ধারিত মেয়াদ শেষে ভিসা নবায়ন না করলে শিক্ষার্থীদের অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করা হবে এবং মার্কিন ফৌজদারি আইনে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

ট্রাম্প ২০২০ সালেও এ ধরনের একটি বিল কংগ্রেসে তুলেছিলেন। তবে সে বছর প্রেসিডেন্ট নির্বাচন থাকায় এটি বিশেষ গুরুত্ব পায়নি, আর বিস্তারিত তথ্যও প্রকাশিত হয়নি।

এবার নতুন করে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের পুরোনো প্রস্তাবিত বিলটি ফের কংগ্রেসে পাঠিয়েছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত বিলটিতে বলা হয়েছে— সব এফ-১ ভিসার নির্ধারিত সময়সীমা থাকতে হবে এবং মেয়াদ শেষ হলে সময়মতো নবায়ন না করলে শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্প অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়া অবস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে একের পর এক কঠিন পদক্ষেপ নিচ্ছেন। কেবল অবৈধ অভিবাসী নয়, এবার তার নজরে বিদেশি শিক্ষার্থীরাও।

সম্প্রতি তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২২০ কোটি ডলারের সরকারি অনুদান আটকে দিয়েছেন। শর্ত দিয়েছেন— হার্ভার্ড যদি বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করে, তবে ফের অনুদান চালু করা হবে। তবে হার্ভার্ড প্রশাসন এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..