1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী সহকারী প্রক্টরের পোশাক নিয়ে কটূক্তির অভিযোগ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

জাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী সহকারী প্রক্টরের পোশাক নিয়ে কটূক্তির অভিযোগ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২২০ বার পঠিত
কটূক্তির অভিযোগ
this is a collected or created picture for Janatar Jagoron news.

আসিফ সরকার, জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) থার্টি ফার্স্ট নাইটে অপ্রীতিকর ঘটনা এড়াতে দায়িত্ব পালনকালে এক নারী সহকারী প্রক্টরের পোশাক নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সাবেক এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি নবীনুর রহমান নবীন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩৯ ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।

প্রক্টরিয়াল বডির একটি সূত্র জানায়, থার্টি ফার্স্ট নাইটে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টরিয়াল টিম বিভিন্ন স্থানে টহল দিচ্ছিল। এ সময় একটি প্রাইভেট কারে থাকা কয়েকজনকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে একজন নিজেকে ৫০ ব্যাচের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। এর মধ্যেই নবীন এসে মেয়েটিকে চলে যেতে বলেন এবং প্রক্টরিয়াল টিমের অনুমতি ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সহকারী প্রক্টর তার পরিচয় জানতে চাইলে নবীন উত্তেজিত হয়ে রূঢ় আচরণ করেন এবং তার পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

এ বিষয়ে নবীনুর রহমান নবীন বলেন, “আমি একজন সাবেক শিক্ষার্থী হিসেবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিলাম। আমরা ক্যাম্পাসে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে যাইনি। গাড়ির বৈধ কাগজপত্রও দেখানো হয়েছিল।”

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলি অভিযোগ করেন, “দায়িত্ব পালনের সময় আমাকে আক্রমণাত্মকভাবে বাধা দেওয়া হয় এবং আমার পোশাক নিয়ে কটূক্তি করা হয়। গণঅভ্যুত্থানের নতুন বাস্তবতায় এমন হেনস্তা দুঃখজনক।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “এই ঘটনার অভিযোগ লিখিতভাবে দাখিল করা হলে তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রক্টর অফিসের দাবি, অভিযুক্ত গাড়ির চলাচলের অনুমতি অনেক আগেই বাতিল হয়েছে। এ নিয়ে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..