1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জাবিতে ঘুরতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আটক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শিরোনাম
আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ, বাড়ল ভ্রমণ জটিলতা সুনির্দিষ্ট অভিযোগ পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক রাজনৈতিক প্রতিহিংসায় শরিফ হাদি হত্যা, চার্জশিট দিল ডিবি

জাবিতে ঘুরতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আটক

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আটক
this is a collected or created picture for Janatar Jagoron news.

আসিফ সরকার, জাবি প্রতিনিধি।।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঘুরতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত প্রলয় গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত তবারক মিয়াকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলার একটি চায়ের দোকান থেকে শিক্ষার্থীদের সহায়তায় তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তবারক বটতলার একটি চায়ের দোকানে বসে থাকার সময় বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা তার পরিচয় জানতে চান। পরিচয় নিশ্চিত হলে তিনি জানান, জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫১ ব্যাচের এক শিক্ষার্থীর আমন্ত্রণে দুই বান্ধবীসহ ঘুরতে এসেছেন। পরে শিক্ষার্থীরা পুলিশকে খবর দিলে রাত ১২টার দিকে পুলিশ এসে তাকে আটক করে আশুলিয়া থানায় নিয়ে যায়। এ সময় একটি দোকানের পাশ থেকে পলিথিনে মোড়ানো ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তবারক জানান, তার বিরুদ্ধে থাকা মামলাগুলো থেকে তিনি ইতোমধ্যে অব্যাহতি পেয়েছেন এবং বর্তমানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সমন্বয়ক আরমানের স্বাক্ষরিত একটি হলফনামাও প্রদর্শন করেন।

তবারকের সঙ্গে থাকা দুই নারী বলেন, মামলার কারণে দীর্ঘদিন কারাগারে থাকার ফলে তবারক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং বিশ্ববিদ্যালয় থেকেও দুই বছর বহিষ্কৃত হন। তাকে মানসিকভাবে স্বাভাবিক করতে তারা ঘুরতে এসেছেন এবং জাহাঙ্গীরনগরের বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছেন।

জাবি শিক্ষার্থী নাজমুল ও মার্জিউর জানান, তবারককে বটতলায় ফ্রেন্ডদের নিয়ে আসতে দেখে সন্দেহ হলে তারা তার পরিচয় জানতে চান। তবারক প্রলয় গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করলেও দাবি করেন, মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন। পরে প্রক্টরিয়াল টিম ও পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেন, ছাত্রদের মাধ্যমে প্রলয় গ্যাংয়ের এক সদস্যকে আটকের খবর পেয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়। ঢাবির প্রক্টরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, তবারককে থানায় নেওয়া হয়েছে এবং তার সঙ্গে থাকা দুই নারীকে পরিচয় যাচাই করে ছেড়ে দেওয়া হয়েছে। দোকানের পাশ থেকে পাওয়া গাঁজার বিষয়ে তদন্ত করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..