1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জাবি সাহিত্য সংসদের নতুন নেতৃত্বে মোস্তাফিজ ও মামুন - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

জাবি সাহিত্য সংসদের নতুন নেতৃত্বে মোস্তাফিজ ও মামুন

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পঠিত
জাবি সাহিত্য সংসদ
this is a collected or created picture for Janatar Jagoron news.

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাহিত্য সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং সদস্য সচিব হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মামুন মিয়া। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এ নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আমিরুল আবেদিন আকাশ ও সাদিয়া সারোয়ার উল্লাস। সদস্য পদে রয়েছেন নাসরুল্লাহ শারাফাত, তানজিনা তাবাসসুম তন্দ্রা, ফয়সাল রাব্বী, তাসমিম আলম কাব্য, তপু চন্দ্র দাশ, সুলতান মাহমুদ, আরফিন মোননাফ, তাশিন আব্দুল্লাহ, নাহিদুল হক, তারিন তাসনিম, দীপান্বিতা চক্রবর্তী, মিলি আক্তার শ্রাবন্তী, সৌরভ কুমার শুভ, হাফসা আক্তার মীম, ইসরাত ইভা, পাপিয়া সুবর্ণা, জুবায়ের জেমিন, এস আই শিমুল, বাধন বিশ্বাস ও সাদমান হকসহ আরও অনেকে।

এ কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক ড. রেজাউল ইসলাম (শামীম রেজা), বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আহসান ইমাম এবং প্রভাষক নাহিদুল হাসান নাঈম।

সাহিত্য সংসদের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, “সাহিত্য চর্চা একটি দীর্ঘমেয়াদী অনুশীলনের বিষয়। আমাদের লক্ষ্য হলো, তরুণ লেখকদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা। পরিবর্তনশীল সময়ের প্রেক্ষাপটে আমরা সচেতন ও দক্ষ লেখক গড়ে তুলতে চাই। সাহিত্য সমালোচনা, ক্রিয়েটিভ রাইটিং এবং রাইটিং ওয়ার্কশপের মাধ্যমে লেখকদের দক্ষতা বৃদ্ধি করাই আমাদের মূল উদ্দেশ্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ একটি নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আমাদের বিশ্বাস।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..