1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাবি ভর্তি পরীক্ষায় থাকবে না সিলেকশন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শিরোনাম
দেশজুড়ে হামের প্রকোপ বৃদ্ধি, একদিনে আক্রান্ত ৯৪৭ মৃত্যু তিন পাকিস্তানে গণপরিবহন ভাড়া সম্পূর্ণ ফ্রি আওয়ামী লীগ নেতাকে অবৈধভাবে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব, ইউএনও কে আদালতের শোকজ সম্মিলিত উদ্যোগে অর্থনীতি রক্ষার আহ্বান জানালেন মন্ত্রী টিস্যু ব্যবহারে পবিত্রতা অর্জন, পানি ছাড়াই নামাজ শুদ্ধ? নয় জেলায় ঝড়ের আশঙ্কা, ৬০ কিলোমিটার বেগে বইবে হাওয়া কুয়াকাটার সাগরে বিরল ব্রাউন সার্জনফিশ, দর্শনার্থীর ভিড় হবিগঞ্জের মনতলায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ শাহবাগ থানায় পুলিশ ব্যারাক সংকট, অস্থায়ী সমাধানে উদ্যোগ জোরদার রামগঞ্জ পৌরসভা নিয়ে ক্ষুদ্র বিশ্লেষণ

রাবি ভর্তি পরীক্ষায় থাকবে না সিলেকশন

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২০৬ বার পঠিত
তিন-চার শিফটে রাবি ভর্তি পরীক্ষা ২০২৬

আবু বকর সৈকত, রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সিলেকশন থাকছে না। ফলে প্রাথমিক আবেদনের যোগ্যতা অর্জন করলেই পরীক্ষায় বসতে পারবেন ভর্তিচ্ছুরা। ভর্তি কমিটির কয়েকজন শিক্ষকের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক জানিয়েছেন, এবারের ভর্তি পরীক্ষায় সিলেকশন থাকবে না। প্রয়োজনে শিফট বাড়ানো হবে। গত বছর দুই শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল। এবার দুই শিফটের জায়গায় তিন বা চার শিফটে পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে।

তারা আরও বলেন, এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে নির্দিষ্ট জিপিএ নির্ধারণ করা হবে। যারা সেই জিপিএ অর্জন করতে পারবে, তারাই রাবি ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে আরও জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষা ‘এ’ ইউনিট (মানবিক) দিয়ে শুরু হবে। ২০২৬ সালের ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক), ১৭ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) এবং ২৩ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে। এই তিনটা তারিখকে আমলে নিয়ে কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..