1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সিরিয়ায় উত্তাল সংঘাত: দুই দিনে প্রাণ গেল ১০১ জনের - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

শিরোনাম
আজ থেকে শুরু নির্বাচনী প্রচার, দলগুলোর কোথায় কখন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয় ও পলকের বিচার শুরু হাইকোর্টে খারিজ রিট, কুমিল্লা–৪ আসনে প্রার্থী হতে পারলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক

সিরিয়ায় উত্তাল সংঘাত: দুই দিনে প্রাণ গেল ১০১ জনের

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬০ বার পঠিত
সিরিয়ায় উত্তাল সংঘাত
this is a collected or created picture for Janatar Jagoron news.

সিরিয়ায় আবারও নতুন করে ছড়িয়ে পড়েছে সংঘাত। দেশটির উত্তরের অঞ্চলজুড়ে তুমুল লড়াই চলছে তুর্কিপন্থি বিভিন্ন গোষ্ঠী ও কুর্দি যোদ্ধাদের মধ্যে। দুই দিনের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১০১ জন। এ পরিস্থিতির মধ্যেই সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী দেশটির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন।

বাশার আল-আসাদ সরকারের পতনের পরও অস্থিতিশীলতা কাটছে না দেশটিতে। উত্তরাঞ্চলের সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে তুর্কিপন্থি গোষ্ঠী ও কুর্দি যোদ্ধাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সংঘর্ষে হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

শুক্রবার শুরু হওয়া এ লড়াইয়ে নিহতদের মধ্যে বেশিরভাগই তুর্কিপন্থি যোদ্ধা বলে জানা গেছে। কুর্দিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তুরস্কের ভাড়াটে সেনাদের ড্রোন ও বিমান হামলা প্রতিরোধে তারা সফল হয়েছে।

অন্যদিকে, চলমান সংকট মোকাবিলায় সিরিয়ার পুনর্গঠনের অংশ হিসেবে বিভিন্ন দেশ সফর করছেন পররাষ্ট্রমন্ত্রীসহ সিরিয়ার একটি প্রতিনিধি দল।

রোববার কাতারে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সিরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জোর দাবি করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাসান আল শাইবানি।

তবে এদিকে গোলান মালভূমির বাফার জোনে ইসরাইলি সামরিক কার্যক্রম থেমে নেই। রোববারও অঞ্চলটিতে সামরিক যান চলাচলসহ বেশ কয়েকটি তৎপরতা লক্ষ্য করা গেছে। বাশার আল-আসাদের পতনের পরপরই ইসরাইলি বাহিনী গোলান মালভূমির বাফার জোনে প্রবেশ করে তাদের অবস্থান শক্তিশালী করে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..