1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভারতযাত্রার পথে গ্রেপ্তার সৈয়দপুর ছাত্রলীগ নেতা! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

ভারতযাত্রার পথে গ্রেপ্তার সৈয়দপুর ছাত্রলীগ নেতা!

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২০৩ বার পঠিত
গ্রেপ্তার সৈয়দপুর ছাত্রলীগ নেতা
this is a collected or created picture for Janatar Jagoron news.

নীলফামারীর সৈয়দপুর উপজেলার সাহেবপাড়া গ্রামের বাসিন্দা এবং ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাজাদা আলমকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার দুপুর তিনটার দিকে ভারতে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়।

হাকিমপুর থানার ওসি সুজন মিয়া জানান, শাহাজাদা ভারতে যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট জমা দিয়ে ইমিগ্রেশন চেকপোস্টে যান। এ সময় তথ্য যাচাই-বাছাই করে দেখা যায়, তাঁর বিরুদ্ধে সৈয়দপুর থানায় একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। এর মধ্যে দলীয় কার্যালয় ভাঙচুর, কয়েকজনকে আহত করা এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।

ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হওয়ার পর শাহাজাদাকে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর তাঁকে থানায় নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য, শাহাজাদার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানোর অভিযোগে মামলাও দায়ের করা হয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..