1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৫ বার পঠিত
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়

চেন্নাইয়ে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। প্রথম ইনিংসে ভারত ৩৭৬ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ লাঞ্চ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে মাত্র ২৬ রান সংগ্রহ করেছে।

দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশের বোলাররা ভারতের শেষ চার উইকেট দ্রুত তুলে নিয়ে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিয়েছিল। তবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দলের শুরুটা ছিল হতাশাজনক। প্রথম সারির তিন ব্যাটার প্যাভিলিয়নে ফেরেন মাত্র ২২ রানের মাথায়।

লাঞ্চ পর্যন্ত বাংলাদেশ ৯ ওভার শেষে ৩ উইকেটে ২৬ রান করেছে। নাজমুল হোসেন শান্ত ১৫ রানে অপরাজিত থাকলেও, তাঁর সঙ্গী মুশফিকুর রহিম ৪ রানে উইকেটে আছেন। এখনও প্রথম ইনিংসে ৩৫০ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ নতুন বলে শুরুতেই বাংলাদেশের ব্যাটিং অর্ডারে আঘাত হানেন। ইনিংসের প্রথম ওভারেই সাদমান ইসলামকে আউট করেন তিনি। অফ স্টাম্পের গুড লেংথ ডেলিভারিতে ইনসুইং করে সাদমানের স্টাম্প উপড়ে দেন বুমরাহ, ২ রানে বিদায় নেন সাদমান।

এরপর দ্বিতীয় উইকেট জুটিতে সতর্ক ছিলেন শান্ত ও জাকির হাসান। তবে লাঞ্চের আগেই আকাশ দীপ পরপর দুটি উইকেটে আঘাত হানেন। প্রথমে ইনসুইং বলে জাকিরকে বোল্ড করে সাজঘরে ফেরান, জাকির করেন ৩ রান। ঠিক পরের বলেই একই রকম ডেলিভারিতে মুমিনুল হককেও আউট করেন আকাশ, মুমিনুলের ভাগ্যে জোটে গোল্ডেন ডাক।

এর আগে ভারতের প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের ১১৩ এবং রবীন্দ্র জাদেজার ৮৬ রানের ওপর ভর করে ভারত ৩৭৬ রান সংগ্রহ করে। বাংলাদেশের হয়ে হাসান ৫ উইকেট নিয়ে দলের সেরা বোলার হিসেবে উজ্জ্বল ছিলেন, তাসকিন শিকার করেন ৩ উইকেট।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..