সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের স্মৃতিকথা “আনশিল্ড” প্রকাশের প্রথম সপ্তাহে বিক্রি হয়েছে ৪২,৫২৮ কপি। ১০ অক্টোবর বইটি প্রকাশিত হয় এবং গত সপ্তাহের সর্বাধিক বিক্রীত বইয়ের তালিকার শীর্ষে জায়গা করে নেয়।
বরিস জনসনের এই স্মৃতিকথাটি ২০১৯ সালে প্রকাশিত ডেভিড ক্যামেরনের স্মৃতিকথা “ফর দ্য রেকর্ড” কে ছাড়িয়ে গেছে, যেটি প্রথম সপ্তাহে বিক্রি হয়েছিল ২০,৭৯২ কপি। অন্যদিকে, টনি ব্লেয়ারের স্মৃতিকথা “আ জর্নি” প্রকাশের প্রথম সপ্তাহে ৯২,৬০ কপি বিক্রি হয়েছিল।
জনসনের প্রকাশক হার্পার কলিন্সের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা বরিস জনসনের “আনশিল্ড” এর শীর্ষে অবস্থান দেখে খুব খুশি।’
বইটিতে লন্ডনের মেয়র, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের সময়কাল, করোনাকাল, ব্রেক্সিট, ২০১৯ সালের নির্বাচনের মতো উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনাগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান