1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বাজেট বক্তৃতায় নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা - Janatar Jagoron

বাজেট বক্তৃতায় নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৬৯ বার পঠিত
অর্থ উপদেষ্টা

প্রথমবার বাজেট সংকোচন, তবু ভোটে ফিরবে আস্থা!
অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার (২ জুন) বিকেলে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি এবং অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন। তিনি বলেন, “আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা। ভোটের মাধ্যমে জনগণের প্রকৃত রায় প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি করাই আমাদের অঙ্গীকার।”

বাজেট বক্তৃতায় ড. সালেহউদ্দিন বলেন, “গত দেড় যুগে দেশে যে ধরনের নির্বাচন হয়েছে, তাতে জনগণের আস্থা প্রায় বিলুপ্ত। নির্বাচন ব্যবস্থা একরকম ধ্বংসপ্রাপ্ত। এই পরিস্থিতিতে আমরা নির্বাচনব্যবস্থার ব্যাপক সংস্কারে অগ্রাধিকার দিচ্ছি। প্রয়োজনীয় আইন, নীতিমালা এবং আদেশে সংশোধন আনা হচ্ছে, যাতে ভোটের মাধ্যমে প্রকৃত অর্থে জনগণের ইচ্ছা প্রতিফলিত হয়।”

গণমাধ্যম সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট শুধু অর্থনৈতিক সংকট সামলানোর রূপরেখাই নয়, বরং এটি দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও টেকসই প্রবৃদ্ধির দিকনির্দেশনাও দেয়। এবারের বাজেট বেশকিছু যুগান্তকারী পরিবর্তন এনেছে, যা বিগত বছরগুলোর ধারাবাহিকতা থেকে একেবারেই আলাদা।

প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার সংকোচনের নজির স্থাপন করল।

২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেট ঘাটতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা মোট জিডিপির ৩.৬২ শতাংশ। এই ঘাটতি পূরণে সরকার বিদেশি ঋণ, ব্যাংকঋণ এবং সঞ্চয়পত্র বিক্রির ওপর নির্ভর করবে।

চলমান অর্থনৈতিক চাপে সরকার এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আয় বাড়ানো এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। একই সঙ্গে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে এবং অবকাঠামো উন্নয়নকে প্রধান অগ্রাধিকার দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..