শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
জুলাইয়ে জ্বালানির দাম পরিবর্তন নেই, ভোক্তাদের জন্য স্বস্তির খবর!
অনলাইন ডেস্ক
জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম। জুনের মতোই জুলাইতেও ডিজেল প্রতি লিটার ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা ও অকটেন ১২২ টাকা ধরে রাখা হয়েছে।
রোববার (২৯ জুন) গণমাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় এই নতুন দাম জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
এর আগে জুনে ডিজেলের দাম ১০৪ থেকে ১০২ টাকা, পেট্রোলের দাম ১২১ থেকে ১১৮ টাকা এবং অকটেনের দাম ১২৫ থেকে ১২২ টাকা কমানো হয়েছিল।
তবে কেরোসিনের দাম ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হয়, যা জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে।