1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের ওষুধের দাম কমছে - Janatar Jagoron

ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের ওষুধের দাম কমছে

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৫৯ বার পঠিত
ওষুধের দাম কমছে

সাশ্রয়ী চিকিৎসার দ্বার উন্মুক্ত করছে বাজেট ২০২৫!
অনলাইন ডেস্ক

দেশে ক্যান্সারসহ জটিল রোগের চিকিৎসাকে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে যুগান্তকারী সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যান্সার প্রতিরোধে ব্যবহৃত ওষুধসহ সব ধরনের ওষুধ তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর মওকুফের সুবিধা আরও বিস্তৃত করার প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে জীবন রক্ষাকারী ওষুধের দাম কমে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে।

সোমবার (২ জুন) বাজেট বক্তৃতায় অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এসব গুরুত্বপূর্ণ তথ্য জানান।

তিনি বলেন, দেশীয় ওষুধ শিল্পকে স্বনির্ভর করতে এবং জনগণকে কম খরচে কার্যকর চিকিৎসা দিতে এপিআই ও অন্যান্য ওষুধ কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর ছাড় আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দেশের ফার্মাসিউটিক্যাল খাতে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

ড. সালেহউদ্দিন আরও জানান, দেশের প্রতিটি অঞ্চলে উন্নত চিকিৎসা ছড়িয়ে দিতে ৫০ শয্যার বেশি ক্ষমতাসম্পন্ন রেফারেল হাসপাতাল নির্মাণে ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ও কর কমানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে বিভাগীয় শহরের বাইরেও আধুনিক চিকিৎসার সুযোগ তৈরির পথ খুলে যাবে।

স্বাস্থ্য খাতের অগ্রাধিকার বিবেচনায় ২০২৫-২৬ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৪১ হাজার ৯০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা গত অর্থবছরের তুলনায় ৫০১ কোটি টাকা বেশি। ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দ ছিল ৪১ হাজার ৪০৭ কোটি টাকা। দরিদ্র মানুষের চিকিৎসা বিনামূল্যে নিশ্চিত করতে ৪ হাজার ১৬৬ কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। একই সঙ্গে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট ও স্বাস্থ্য সহকারী নিয়োগের প্রক্রিয়া দ্রুততর করা হচ্ছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দও প্রস্তাব করা হয়েছে।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত বাজেট ২০২৫-২৬ অর্থবছরে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বেশ কয়েকটি চ্যালেঞ্জ মোকাবিলার রূপরেখা দিয়েছে। এবারের বাজেট আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেট (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) থেকে ৭ হাজার কোটি টাকা কম। এটি দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাসের নজির স্থাপন করল বলে জানিয়েছে গণমাধ্যম।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..