1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
স্বাস্থ্যে বরাদ্দ বেড়েছে ৫০১ কোটি টাকা, সার্বজনীন সেবায় জোর - Janatar Jagoron

স্বাস্থ্যে বরাদ্দ বেড়েছে ৫০১ কোটি টাকা, সার্বজনীন সেবায় জোর

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৩৯ বার পঠিত
স্বাস্থ্য

স্বাস্থ্য খাতে বাজেট বাড়লেও, সমস্যা কাটছে না কেন?
অনলাইন ডেস্ক

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন অনুযায়ী বাজেট বৃদ্ধির প্রয়োজনীয়তা থাকলেও ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তা স্পষ্ট নয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪১ হাজার ৯০৮ কোটি টাকা, যা আগের অর্থবছরের ৪১,৪০৭ কোটি টাকার তুলনায় মাত্র ৫০১ কোটি টাকা বেশি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই বাজেট স্বাস্থ্য খাতের সমস্যাগুলো সমাধানে কার্যকর হবে না।

সোমবার বিকেল ৩টায় দেশের ৫৪তম বাজেট উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। এ বছর জাতীয় সংসদ না থাকায় বাজেট ঘোষণা করা হয়েছে বেতার ও টেলিভিশনের মাধ্যমে। বাজেটের সম্ভাব্য আয়তন প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম।

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি আবু মোহাম্মদ জাকির হোসেন জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বহু বছর ধরে জাতীয় বাজেটের ১৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখার আহ্বান জানিয়ে আসছে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনও একই কথা বলছে। কিন্তু এবারের বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ আরও কমে যাওয়ায় সরকারের অগ্রাধিকার প্রশ্নবিদ্ধ হচ্ছে।

কমিশনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াতে হবে। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি চোখে পড়ে নি বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে সুশাসন ও স্বচ্ছতার দাবি জোরদার হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..