1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বাজেটে বলপয়েন্ট ভ্যাট-শুল্ক শেষ, কমবে দাম - Janatar Jagoron

বাজেটে বলপয়েন্ট ভ্যাট-শুল্ক শেষ, কমবে দাম

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৬৫ বার পঠিত
বলপয়েন্ট

কলমে কর নেই, শিক্ষায় খরচ কমাতে নতুন পদক্ষেপ!
অনলাইন ডেস্ক

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বলপয়েন্ট কলমের ওপর সকল ধরনের ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করে শিক্ষার্থীদের জন্য বড় একটি স্বস্তির বার্তা এনেছে সরকার। এতে করে দেশে উৎপাদিত কলমের দাম উল্লেখযোগ্যভাবে কমার ইঙ্গিত মিলছে।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় সাত লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বিশাল বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাজেট বক্তৃতায় তিনি বলপয়েন্ট কলমের ওপর বিদ্যমান শুল্ক ও ভ্যাট বাতিলের প্রস্তাব তুলে ধরেন, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ম্যাটাডর, অলিম্পিক, ইকোনো, আরএফএল ও মেঘনা—দেশের বাজারে থাকা শীর্ষ কলম উৎপাদক প্রতিষ্ঠানগুলো কাঁচামাল হিসেবে ব্যবহার করে বিদেশ থেকে আমদানি করা কালি, যার ওপর এতদিন ১০% কাস্টমস ডিউটি, ৫% উৎসে কর এবং ৫% অগ্রিম করসহ মোট ২০% কর প্রযোজ্য ছিল।

২০২৩-২৪ অর্থবছরে কলম উৎপাদনে ১৫% কর আরোপ করা হলে সমালোচনার মুখে পড়ে তা কমিয়ে ৫% করা হয়। তবুও তা চূড়ান্ত স্বস্তি আনতে পারেনি।

শেষ পর্যন্ত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট মহলের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার এই যুগান্তকারী সিদ্ধান্ত নেয়। গণমাধ্যমে প্রচারিত খবরে জানা যায়, এর ফলে বলপয়েন্ট কলমের দাম কমে যাওয়ার পাশাপাশি শিক্ষা উপকরণ হিসেবে এটি আরও সুলভ হবে বলে আশা করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..