1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চীনে প্রথমবার ৫০ টন আম যাচ্ছে বাংলাদেশ থেকে - Janatar Jagoron

চীনে প্রথমবার ৫০ টন আম যাচ্ছে বাংলাদেশ থেকে

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৪১ বার পঠিত
৫০ টন আম

বাংলাদেশি আমের সুগন্ধ এবার ছড়াবে চীনের বাজারে!
অনলাইন ডেস্ক

চীন সরকারের সরাসরি আগ্রহে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো আম রপ্তানির দ্বার উন্মুক্ত হলো। আগামী ২৮ মে এ ঐতিহাসিক রপ্তানির প্রথম চালান যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ বাজার চীনের উদ্দেশে।

বুধবার (২১ মে) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এ ঘোষণা দেন।

তিনি বলেন, “চীনে আম রপ্তানি বাংলাদেশের কৃষি রপ্তানি খাতে এক নতুন দিগন্তের সূচনা। ২৮ মে প্রথমবারের মতো বাংলাদেশি আম চীনের বাজারে পা রাখবে।”

এ সময় সচিব জানান, প্রাথমিকভাবে ৫০ টন আম পাঠানো হবে। ভবিষ্যতে এ পরিমাণ ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, কেবল আম নয়, কাঁঠালসহ অন্যান্য দেশীয় ফলও চীনে রপ্তানির লক্ষ্যে সরকার সমন্বিত উদ্যোগ নিয়েছে।

এমদাদ উল্লাহ মিয়ান জানান, চীনসহ বৈশ্বিক বাজারে রপ্তানি বাড়াতে কৃষকদের আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তি ও প্রণোদনার মাধ্যমে চাষে উৎসাহিত করা হচ্ছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় ২০৫০ সাল পর্যন্ত নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে টেকসই কৃষিনীতির রূপরেখা তৈরি হচ্ছে, যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই চূড়ান্ত করা হবে।

সচিব আরও জানান, এ বছর ফসলের উৎপাদন আশানুরূপ। ধান, শাক-সবজি, আলু ও পেঁয়াজসহ পচনশীল পণ্যের সংরক্ষণের জন্য দেশে আধুনিক হিমাগার ও সংরক্ষণাগার নির্মাণ করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..