1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আগস্টে ৯ ব্যাংকে কোনো রেমিট্যান্স না আসলেও দেশে এসেছে ২২২ কোটি ডলার - Janatar Jagoron

আগস্টে ৯ ব্যাংকে কোনো রেমিট্যান্স না আসলেও দেশে এসেছে ২২২ কোটি ডলার

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৭ বার পঠিত
আগস্টের ৩০ দিনে রেমিট্যান্স আসেনি ৯ ব্যাংকে

অনলাইন ডেস্ক,

চলতি আগস্টের ৩০ দিনে দেশের রেমিট্যান্স খাতে চিত্রটা হয়েছে ভিন্নরকম। ৯টি ব্যাংকে কোনো প্রবাসী আয় আসেনি, অথচ পুরো মাসে দেশে এসেছে ২২২ কোটি ৮৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২১ টাকা হিসাবে)।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, যে ৯টি ব্যাংকে এক টাকাও রেমিট্যান্স আসেনি, তার মধ্যে রয়েছে ১টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ১টি বিশেষায়িত ব্যাংক, ৪টি বেসরকারি ব্যাংক এবং ৩টি বিদেশি ব্যাংক।

আগস্টে প্রবাসী আয় শূন্য পাওয়া ব্যাংকগুলো হলো—রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। এছাড়া বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতেও কোনো রেমিট্যান্স আসেনি।

তবে গত জুলাইয়ে দেশে এসেছিল আরও বেশি রেমিট্যান্স—২৪৭ কোটি ৮০ লাখ ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে মাত্র ১ কোটি ১৩ লাখ ডলার।

অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ছুঁয়েছে নতুন মাইলফলক। পুরো অর্থবছরে এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..