1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জামায়াত আমিরের এক্স পোস্ট ঘিরে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ঝড় - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

জামায়াত আমিরের এক্স পোস্ট ঘিরে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ঝড়

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পঠিত
ঢাবি শিক্ষক মোনামি

মাইগ্রেনজনিত তীব্র ব্যথার কারণে আগের রাতে দ্রুত ঘুমিয়ে পড়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া, যিনি মোনামি নামেই বেশি পরিচিত। ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখেন, জামায়াত আমিরের আলোচিত এক্স (সাবেক টুইটার) স্ট্যাটাসকে কেন্দ্র করে তার ইনবক্স বার্তায় ভরে গেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি তুলে ধরেন তিনি।

স্ট্যাটাসে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, মাইগ্রেনের ব্যথার কারণে গতকাল রাতে আগেভাগেই ঘুমিয়েছিলাম। সকালে উঠে দেখি জামায়াত আমিরের এক্স স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে যেন ঝড় বয়ে গেছে। পরিস্থিতি সত্যিই অদ্ভুত। আপনারা দয়া করে একটু ধৈর্য ধরুন। আমার একটি সন্তান আছে, তাকে স্কুলে পাঠাতে হয়। পাশাপাশি চাকরির জন্য প্রস্তুত হতে হয়।

তিনি আরও উল্লেখ করেন, তার আগে প্রতিদিনের রান্না ও ঘরের কাজ গুছিয়ে নিতে হয়। এরপর সময় পেলে ফেসবুক নিয়ে বসবো। কে কী বলেছে, কেন বলেছে— সেসব আলোচনা তখন করবো। ততক্ষণ পর্যন্ত অনুরোধ, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, কারণ আমার কাছে জবাব চাওয়া ছাড়া আপনাদের দিন-রাত অন্য কোনো কাজ নেই বলেই মনে হয়।

উল্লেখযোগ্য যে, শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কর্মজীবী নারীদের বিষয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পরে ওই এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়। এরপর জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, সাইবার হামলার মাধ্যমে ওই অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং এটি জামায়াত আমিরের নামে প্রচারিত একটি মিথ্যা বক্তব্য।

বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, সম্প্রতি ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডেলসহ দলের একাধিক সিনিয়র নেতার ফেসবুক অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে।

তিনি বলেন, অল্প সময়ের জন্য একটি অনভিপ্রেত পোস্ট প্রকাশিত হয়, যেখানে জামায়াত আমিরের নামে বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, ওই পোস্ট বা কনটেন্ট তার কোনো বক্তব্য, মতাদর্শ বা অবস্থানকে উপস্থাপন করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..