1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার পঠিত
আর্জেন্টিনা

বিশ্বকাপ শুরুর প্রায় দুই মাস আগে ২২ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। সম্প্রতি এমন তথ্য জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ক্রিস্টিয়ান রোমেরোর ইনজুরি আর্জেন্টিনা শিবিরে কিছুটা উদ্বেগ সৃষ্টি করেছিল। টটেনহ্যামের হয়ে খেলতে গিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই ডিফেন্ডার। পরে জানা যায়, তার ডান পায়ের লিগামেন্টে চোট লেগেছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হতে তার ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে, যা দলকে কিছুটা স্বস্তি দিয়েছে।

তবুও বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই বিকল্প পরিকল্পনাও সাজাচ্ছেন স্কালোনি। এই পরিস্থিতিতে লিওনার্দো বালের্দিকে প্রধান বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি দলে জায়গা পাওয়ার লড়াইয়ে রয়েছেন মার্কোস সেনেসি ও ফাকুন্দা মেদিনা। চোট থাকলেও রোমেরোকে চূড়ান্ত স্কোয়াডে রাখা হচ্ছে।

এদিকে ইনজুরির কারণে জুয়ান ফয়েথ বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন। ফলে পঞ্চম সেন্টার-ব্যাক পজিশনের জন্য প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে। বর্তমানে নিশ্চিত ডিফেন্ডারদের মধ্যে রয়েছেন রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ ও বালের্দি।

পঞ্চম ডিফেন্ডার হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছেন সেনেসি। ২৮ বছর বয়সী এই ফুটবলার ইংলিশ ক্লাব বোর্নমাউথের হয়ে নিয়মিত খেলছেন।

অন্যদিকে, মার্সেইয়ের হয়ে খেলা মেদিনা কিছুটা পিছিয়ে আছেন। তিনি সর্বশেষ জাতীয় দলে ডাক পেয়েছিলেন গত বছরের জুনে বিশ্বকাপ বাছাইপর্বে।

যাদের দলে থাকা প্রায় নিশ্চিত—
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুল্লি (অলিম্পিক মার্শেই);
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নিকোলাস তালিয়াফিকো (লিওঁ);

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), আলেক্সিস ম্যাক আলিস্তার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি), রদ্রিগো দি পল (ইন্টার মিয়ামি), নিকো গঞ্জালেস (অ্যাথলেতিকো মাদ্রিদ), এজেকুয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), নিকোলাস পাজ (কোমো), থিয়াগো আলমাদা (অ্যাথলেতিকো মাদ্রিদ);

ফরোয়ার্ড: গুলিয়ানো সিমিওনে (অ্যাথলেতিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মিয়ামি), হুলিয়ান আলভারেজ (অ্যাথলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান) ও হোসে লোপেজ (পালমেইরাস)।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..