1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পাকিস্তানে গণপরিবহন ভাড়া সম্পূর্ণ ফ্রি - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

পাকিস্তানে গণপরিবহন ভাড়া সম্পূর্ণ ফ্রি

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১০০ বার পঠিত
পাকিস্তানে গণপরিবহন

বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রভাব পড়েছে পাকিস্তানে। পরিস্থিতি মোকাবিলায় সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে, যা জনমনে অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে। এই চাপ সামাল দিতে রাজধানী ইসলামাবাদে ৩০ দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর জন্য প্রয়োজনীয় অর্থ ভর্তুকি হিসেবে বহন করবে রাষ্ট্র।

শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘোষণা দেন। তিনি জানান, শনিবার থেকে শুরু করে আগামী ৩০ দিন ইসলামাবাদের সব ধরনের গণপরিবহনে যাতায়াত ফ্রি থাকবে। এ উদ্যোগ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রায় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় করবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে পাকিস্তান সরকার। দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পেট্রোলিয়াম মন্ত্রী আলি পারভেজ মালিক।

শুক্রবার (০৩ এপ্রিল) গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি ঘোষণা অনুযায়ী, পেট্রোলের দাম ৪২ দশমিক ৭ শতাংশ বাড়িয়ে লিটারপ্রতি ৪৫৮ দশমিক ৪০ পাকিস্তানি রুপি নির্ধারণ করা হয়েছে। একইভাবে ডিজেলের দাম ৫৪ দশমিক ৯ শতাংশ বাড়িয়ে লিটারপ্রতি ৫২০ দশমিক ৩৫ রুপি করা হয়েছে। নতুন এই মূল্য শুক্রবার থেকেই কার্যকর হয়েছে।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণেই সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। সীমিত বাজেটের মধ্যেও জনগণের স্বার্থ রক্ষার চেষ্টা করা হয়েছে। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির সমাপ্তি অনিশ্চিত থাকায় মূল্য সমন্বয় ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..