1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা হিসেবে ৬ হাজার টাকা দেবে সরকার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা হিসেবে ৬ হাজার টাকা দেবে সরকার

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৬১ বার পঠিত
ভর্তি সহায়তা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায় (একাদশ শ্রেণি ও আলিম প্রথম বর্ষ) এ ভর্তি হওয়া আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা প্রদান করবে সরকার।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে এই আর্থিক সহায়তার জন্য আগামী ১২ এপ্রিল সকাল ৯টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে।

গণমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) স্মৃতি কর্মকার স্বাক্ষরিত তথ্য জানানো হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের সব সরকারি ও বেসরকারি কলেজ ও মাদ্রাসায় একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এ সুবিধার আওতায় থাকবে।

আগামী ৩০ এপ্রিল ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইট https://www.eservice.pmeat.gov.bd/admission এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।

যোগ্যতার ক্ষেত্রে পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫.০০ স্কেলে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে।

পারিবারিক বার্ষিক আয় ৩ লাখ টাকার নিচে হতে হবে। এছাড়া এতিম, প্রতিবন্ধী, বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তানদের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র আপলোড করতে হবে।

আবেদনের সময় স্থানীয় জনপ্রতিনিধির ‘হতদরিদ্র’ সনদ, প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন, জন্মনিবন্ধন, পিতা-মাতার এনআইডি এবং অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংযুক্ত করা বাধ্যতামূলক।

সম্পূর্ণ কার্যক্রম অনলাইনভিত্তিক হওয়ায় কোনো হার্ডকপি জমা দেওয়ার প্রয়োজন নেই। যাচাই-বাছাই শেষে উচ্চপর্যায়ের কমিটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে এবং নির্বাচিত শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে।

তথ্য সহায়তার জন্য অফিস চলাকালীন হেল্পলাইন নম্বর ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬ এ যোগাযোগ করা যাবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..