1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে ইরানের বার্তা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনাম
হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে ইরানের বার্তা

হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে ইরানের বার্তা

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পঠিত
ইরানের বার্তা

হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজগুলো শিগগিরই পার হতে পারবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত Jalil Rahimi Jahanabadi। তিনি জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বহু জাহাজ প্রণালিতে অপেক্ষমাণ রয়েছে এবং এর মধ্যে বাংলাদেশের কয়েকটি জাহাজও রয়েছে। এসব জাহাজ দ্রুত ছাড়িয়ে নিতে ইরান প্রয়োজনীয় সহায়তা দেবে।

রোববার (১২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণ : মার্কিন-ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার ও জবাবদিহিতা দাবি’ শীর্ষক শোক সমাবেশ ও যুদ্ধাপরাধবিরোধী প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে অনেক জাহাজ আটকে আছে। এর মধ্যে বাংলাদেশের কয়েকটি জাহাজও রয়েছে। তবে এসব জাহাজের দ্রুত পারাপারের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলছে। প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হবে এবং খুব শিগগিরই বাংলাদেশি জাহাজগুলো প্রণালি অতিক্রম করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইরানি রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় এবং ইরান বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বিবেচনা করে।

তিনি উল্লেখ করেন, ইসলামাবাদে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে— মর্যাদা বজায় রেখে আলোচনা হলে তবেই তারা আলোচনায় বসবে, অন্যথায় নয়। একই বার্তা যুক্তরাষ্ট্রকেও দেওয়া হয়েছে।

জলিল রহিমি জাহানাবাদী বলেন, আলোচনার স্বার্থে যে সময় পর্যন্ত যুদ্ধবিরতির কথা নির্ধারণ করা হয়েছে, ততদিন ইরান কোনো হামলা চালাবে না। তবে যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি অমান্য করে হামলা চালায়, তাহলে ইরানও প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..