সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
ট্রেনযাত্রা শুধু গন্তব্যে পৌঁছানোর মাধ্যম নয়, বরং একটি বিশেষ আনন্দও বহন করে। ভাড়ায় সাশ্রয়ী, নিরাপদ এবং স্মৃতিময় এই যানের দিকে তাকালে লক্ষ্য করা যায়, প্রায় সব ট্রেনের ছাদ সমতল নয়; বরং গোলাকৃতি বা বাঁকা। কিন্তু এর পেছনে শুধু নকশার সৌন্দর্য নয়, রয়েছে বৈজ্ঞানিক ও প্রকৌশলগত কারণ।
১. বৃষ্টি ও বরফের পানি নিষ্কাশন: সমান ছাদে বর্ষা বা তুষার জমলে ট্রেনের ভারসাম্য নষ্ট হতে পারে। বাঁকা ছাদে পানি সহজে গড়িয়ে যায়, মরিচা পড়ার ঝুঁকি কমে।
২. বাতাসের প্রতিরোধ কমানো: দ্রুতগামী ট্রেনের ওপর বাতাসের চাপ কমাতে বাঁকা ছাদ কার্যকর। ফলে যাত্রা মসৃণ ও জ্বালানি সাশ্রয়ী হয়।
৩. গঠনগত দৃঢ়তা: গম্বুজাকৃতি ছাদ সমান চাপ সমানভাবে বিতরণ করে, কম্পন ও ক্ষয় কমায়।
৪. ভেতরে বাড়তি জায়গা: বাঁকা ছাদ ট্রেনের ভেতরে মাথার ওপরে আরও জায়গা দেয়, দীর্ঘ যাত্রাকে আরামদায়ক করে।
৫. তাপমাত্রা ভারসাম্য: ছাদের বাঁক তাপ ছড়িয়ে ও ধরে রাখতে সাহায্য করে, গরমে ঠান্ডা এবং ঠান্ডায় উষ্ণ রাখে।
অতএব, ট্রেনের ছাদ শুধু সৌন্দর্য নয়, বরং যাত্রী-স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং প্রকৌশলের নিখুঁত সমন্বয়।
সূত্র: জিও নিউজ উর্দু