1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আলভীর স্ত্রী ইকরার জানাজা-দাফনের স্থান চূড়ান্ত ঘোষণা - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

আলভীর স্ত্রী ইকরার জানাজা-দাফনের স্থান চূড়ান্ত ঘোষণা

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২২৫ বার পঠিত
ইকরার জানাজা

ছোটপর্দার পরিচিত মুখ যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় শোবিজ অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে এখন চলছে তার দাফনের প্রস্তুতি। কোথায় চিরনিদ্রায় শায়িত হবেন ইকরা—এ নিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কৌতূহল ছিল। অবশেষে জানাজা ও দাফনের স্থান নির্ধারণ হয়েছে।

রোববার (১ মার্চ) ইকরার খালু গণমাধ্যমকে দাফনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে ইকরার মরদেহ মর্গে সংরক্ষিত আছে। সেখান থেকে আনুমানিক দুপুর ২টার দিকে স্বজনরা মরদেহ নিয়ে ময়মনসিংহের ভালুকার রানদিয়া গ্রামের উদ্দেশে রওনা হবেন। গ্রামের নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর সেখানেই দাফন সম্পন্ন করা হবে।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় অভিনেতা আলভী ঈদুল ফিতরের একটি নাটকের শুটিংয়ে অংশ নিতে নেপালে অবস্থান করছিলেন। মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরার কিছু ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। সেখানে আলভীর বিরুদ্ধে এক সহ-অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছিলেন বলে দাবি করা হয়।

স্বজনদের ভাষ্য, দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে বঞ্চনা, পরকীয়া ও তীব্র মানসিক কষ্টে ভুগছিলেন ইকরা। সেই মানসিক যন্ত্রণা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তাদের ধারণা। মর্মান্তিক এ ঘটনায় দেশজুড়ে শোকের পাশাপাশি ক্ষোভও তৈরি হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..