শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
হাইকোর্ট না কি জনতার চাপ? সারজিসের রায় চ্যালেঞ্জ!
অনলাইন ডেস্ক
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এবার এ নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিসি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ইশরাক সংক্রান্ত রায়ের কড়া সমালোচনা করেন তিনি।
স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, ‘যদি ভিড় জমিয়ে, চাপ সৃষ্টি করে হাইকোর্টের রায় আদায় করা যায়, তাহলে আমাদের আর আদালত লাগে কেন?’
প্রসঙ্গত, একইদিন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন সরাসরি খারিজ করেন। ফলে মেয়র হিসেবে ইশরাকের শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন আদালত।
ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গণমাধ্যমকে বলেন, এই রায়ের ফলে ইশরাকের শপথে আর কোনো প্রতিবন্ধকতা নেই। তিনি আরও জানান, ২৬ মে’র মধ্যে শপথ না করালে আদালত অবমাননার বিষয় উঠতে পারে।