1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ডা. জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

ডা. জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১০৫ বার পঠিত
ডা. জোবায়দা রহমানের জন্মদিন

জন্মদিনে গাছের চারা, সবুজে রঙিন ছাত্রদলের ভালোবাসা!
কুবি প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ।

বুধবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ-র নির্দেশে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাগর আহমেদ ও সাফায়েত হোসেন সজল, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য আশরাফুজ্জামান মুন্না, মোঃ জিসান, সাইফুল মালেক আকাশ, মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ, মোঃ নাঈম, মোঃ তানভির আলম তোহা, মোঃ নাহিদ হাসান, মোঃ ফারভেজ মিয়া প্রমোখ।

বৃক্ষরোপন কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘বর্ষার সময়ে গাছ লাগানো খুবই ইতিবাচক এবং বৃক্ষরোপণ আমাদের পরিবেশের জন্য কার্যকর ভূমিকা রাখবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশে ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা থেকে আমি আমাদের নেতাকর্মীদের ডা. জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে ঔষধি নিম গাছ, কাঠ বাদাম, জলপাই, অলবরই ও কদম গাছ উপহার দেই এবং এগুলো ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে লাগাতে পরামর্শ দেই। আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা পূর্বেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে গাছ রোপন করেছেন, এটি আমাদের ধারাবাহিক একটি কার্যক্রম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাগর আহমেদ বলেন, ‘প্রখ্যাত চিকিৎসক ডাঃ জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব- মোস্তাফিজুর রহমান শুভ ভাইয়ের নির্দেশে আমরা বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রজাতির ঔষধি ও ফলের গাছ রোপন করি। আমাদের দেশের মানুষ বন ধ্বংস করে ও গাছ কেটে পরিবেশ নষ্ট করছে যা আমাদের আগামী সময়ে দেশে আবহাওয়া পরিবর্তনে বিপর্যয় ডেকে আনবে, তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।’

বৃক্ষরোপণ সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাফায়েত হোসেন সজল বলেন, ‘গাছ আমাদের পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় অগ্রণী ভুমিকা রাখে। বৈশ্বিক আবহাওয়া পরিবর্তন ও মানুষ দ্বারা গাছ নিধনের ফলে আমাদের ইকো সিস্টেমের অনেক ক্ষতি হচ্ছে,আমাদের পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনায় আমরা অনুপ্রাণিত হয়ে আমাদের সদস্য সচিব শুভ ভাইয়ের নির্দেশে আমরা আজ ৪০ টি ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করেছি। ইনশাআল্লাহ, আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি সহ পরিবেশবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে আমাদের কার্যক্রম চলমান থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..