1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাবি শিক্ষার্থীদের ৯ দফা আদায়ে আন্দোলনের ডাক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

রাবি শিক্ষার্থীদের ৯ দফা আদায়ে আন্দোলনের ডাক

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২১৫ বার পঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নতুন দাবির ঝড়

৯ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের নতুন ধারা

আবু বকর সৈকত, রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সার্বজনীন অধিকারের প্রধান ৯ টি দাবি নিয়ে ‘রাবি সংস্কার আন্দোলন’ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সালাউদ্দিন আম্মার বলেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একটি নিরাপদ, শিক্ষার্থীবান্ধব ও সমতাভিত্তিক ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে ৯ দফা যৌক্তিক ও সময়োপযোগী দাবি উত্থাপন করছি। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ করছি এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নানা অব্যবস্থা, অবহেলা ও সংকটে জর্জরিত। শিক্ষার্থীদের মৌলিক চাহিদা ও ন্যায্য অধিকার বারবার উপেক্ষিত হচ্ছে, যা অত্যন্ত হতাশাজনক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ৯ দফা দাবি বাস্তবায়িত হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, কার্যকর ও মানবিক শিক্ষা-পরিবেশ।

শিক্ষার্থীদের ৯ দফা দাবিগুলো হলো পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ ঘোষণা; রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ নিশ্চিত; সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা চালু; ৫০ শয্যার পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার বাস্তবায়ন; প্রশাসনিক ডিজিটালাইজেশন ও ক্যাশলেস ক্যাম্পাস; হল ডাইনিংয়ে মানসম্মত খাবার; কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামোগত ও প্রযুক্তিগত সংস্কার; পূর্ণাঙ্গ টিএসসিসি দ্রুত কার্যকর; রাকসুর পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তাই আমরা এবার ২৫ মে থেকে ২০ জুন ২০২৫ পর্যন্ত সময়সীমা বেঁধে দিচ্ছি। এই সময়ের মধ্যে যেসব দাবি বাস্তবায়নযোগ্য, তা বাস্তবায়ন করতে হবে এবং যেগুলোর জন্য সময় প্রয়োজন, সেগুলোর ক্ষেত্রে স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায়, আমরা ২১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত বিভাগভিত্তিক জনসংযোগ, লিফলেট বিতরণ ও দেয়ালিকা লিখনসহ সচেতনতামূলক কর্মসূচিতে যাবো।

শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলনে কেন আসছে না এ প্রশ্নের উত্তরে সালাউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীদের সচেতন করতে না পারা আমাদের ব্যর্থতা। সেলক্ষ্যে আমরা যৌক্তিক ৯টি দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ ও সপ্তাহব্যাপী জনসংযোগ চালোবো। আমরা প্রতিটা বিভাগ ও হলে গিয়ে শিক্ষার্থীদের সচেতন করবো।

সবশেষে তারা জানান, ২৯ জুন থেকে শুরু হবে ‘March for Our Rights’ কর্মসূচি, যা চলবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত। এই সময় ক্লাস-পরীক্ষা বর্জনসহ মাঠপর্যায়ের আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..