1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কুবি শিক্ষার্থীদের প্রতি প্রক্টরিয়াল বডির জরুরি নির্দেশনা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

কুবি শিক্ষার্থীদের প্রতি প্রক্টরিয়াল বডির জরুরি নির্দেশনা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১২১ বার পঠিত
কুবি জরুরি নির্দেশনা

কুবি শিক্ষার্থীদের আচরণে প্রশাসনের কড়া নজর এখন!
হাকিম বাপ্পি, কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে কোনো শিক্ষার্থীর প্রতি শারীরিক, মানসিক, মৌখিক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সকল প্রকার র‍্যাগিং, বুলিং, বডিশেমিং, ইভটিজিং থেকে বিরত থাকার জরুরি নির্দেশনা দিয়েছে প্রক্টরিয়াল বডি।

সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে শিক্ষার্থীদেরকে শারীরিক, মানসিক, মৌখিক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সকল প্রকার র‍্যাগিং, বুলিং, বডিশেমিং, ইভটিজিং থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হলো। যদি কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিং, বুলিং, বডিশেমিং, ইভটিজিং এর অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক ও বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, ‘প্রথমে নবীনদের সুস্বাগত। আমরা এবার স্বতন্ত্রভাবে পরীক্ষা নিয়ে সুষ্ঠুভাবে ১ জুলাই থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রক্টরিয়াল বডি সিদ্ধান্ত নিয়েছে, যদি কেউ র‍্যাগিংয়ের সাথে যুক্ত থাকে তাহলে তাকে বহিষ্কার করা হবে। পাশাপাশি, নবীনদের যেকোনো সমস্যায় প্রক্টরিয়াল বডির সাথে যোগাযোগের আহবান করা হচ্ছে।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..