1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সবুজবাগে অভিযানে দুই ছিনতাইকারী গ্রেপ্তার - Janatar Jagoron

সবুজবাগে অভিযানে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২১১ বার পঠিত
সবুজবাগে অভিযানে দুই ছিনতাইকারী গ্রেপ্তার
this is a collected or created picture for Janatar Jagoron news.

রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আকাশ (৩১) এবং সিফাত (১৯)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে সবুজবাগ থানার অধীনে বৌদ্ধমন্দির এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

সিটিটিসি সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি খিলগাঁও ফ্লাইওভারের পাশে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে আটক করা হয়েছিল। এই ঘটনায় পলাতক কয়েকজনসহ আটক হওয়া আকাশ ও সিফাতের বিরুদ্ধে সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।

তদন্তের ধারাবাহিকতায় সিটিটিসি একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ওই মামলায় অভিযুক্ত আকাশ ও সিফাতকে শনাক্ত ও গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে সিটিটিসি জানিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..