1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথেই থেমে গেল নেহালের জীবন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথেই থেমে গেল নেহালের জীবন

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার পঠিত
নেহালের জীবন
this is a collected or created picture for Janatar Jagoron news.

নীলফামারীর সৈয়দপুরে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে শহরের বাইপাস সড়কের ধলাগাছ মতির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নেহাল খান শহরের নয়াবাজার এলাকার মিনহাজ উদ্দিনের বড় ছেলে। তিনি কয়ানিজপাড়ার সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র ছিলেন।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, প্রাইভেট শেষ করে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন। শহরের বাইপাস সড়কের ধলাগাছ মতির মোড়ে পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে চালক নেহাল মাথা ও বুকে গুরুতর আঘাত পান। মোটরসাইকেলে থাকা অন্য দুই বন্ধুও আহত হন।

পাশাপাশি থাকা লোকজন তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক নেহাল খানকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাতে ধলাগাছ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..