1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জিমেইলে প্রাপকের কাছে ই–মেইল পৌঁছাতে দেরির ৫টি কারণ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

জিমেইলে প্রাপকের কাছে ই–মেইল পৌঁছাতে দেরির ৫টি কারণ

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২১১ বার পঠিত
ই–মেইল পৌঁছাতে দেরির ৫টি কারণ

ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজের জন্য প্রতিদিন বিপুল সংখ্যক ই–মেইল আদান–প্রদান হয়ে থাকে। জিমেইলের মাধ্যমে যেকোনো ই–মেইল পাঠানোর পর এটি সাময়িকভাবে আউট বক্সে জমা হয়। পরে যখন ই–মেইলটি প্রাপকের কাছে পৌঁছে, তখন এটি আউট বক্স থেকে সেন্ট বক্সে চলে যায়। এর ফলে প্রেরক জানতে পারেন যে, ই–মেইলটি প্রাপকের কাছে পৌঁছেছে। তবে কখনও কখনও পাঠানো ই–মেইল আউট বক্সে দীর্ঘ সময় জমা থাকে। এর ফলে সেগুলো সময়মতো প্রাপকের কাছে পৌঁছাতে পারেনা। এই সমস্যার কারণ ও সমাধানের উপায় সম্পর্কে জানুন।

অফলাইন মোডের ব্যবহার

জিমেইলে একটি সুবিধা আছে যার নাম অফলাইন মোড, যা ব্যবহার করে ইন্টারনেট ছাড়া অর্থাৎ অফলাইনেও বিভিন্ন সুবিধা নেওয়া সম্ভব। কিন্তু যখন অফলাইন মোড চালু থাকে, তখন পাঠানো ই–মেইল আউট বক্সে জমা থাকে। পরবর্তীতে ইন্টারনেট সংযোগ হলে ই–মেইলটি প্রাপকের কাছে পৌঁছে এবং সেন্ট বক্সে জমা হয়। তাই অফলাইন মোড চালু থাকা অবস্থায় ই–মেইল পাঠানো থেকে বিরত থাকা উচিত।

ইন্টারনেট সংযোগের সমস্যা

ই–মেইল আউট বক্সে জমা থাকার একটি সাধারণ কারণ হলো ইন্টারনেট সংযোগের অভাব। ইন্টারনেট না থাকলে ই–মেইলটি প্রাপকের কাছে পৌঁছানোর আগে স্বয়ংক্রিয়ভাবে আউট বক্সে জমা হয়। এমনকি যদি ই–মেইল পাঠানোর সময় হঠাৎ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলেও ই–মেইলটি আউট বক্সে জমা হয়ে থাকে। তাই যন্ত্রে ইন্টারনেট সংযোগ সক্রিয় আছে কি না, তা পরীক্ষা করা আবশ্যক।

জিমেইলে পর্যাপ্ত জায়গার অভাব

একটি গুগল অ্যাকাউন্টে বিনামূল্যে সর্বোচ্চ ১৫ গিগাবাইট জায়গা ব্যবহার করা যায়। এই সীমা অতিক্রম করলে গুগল অ্যাকাউন্টে কোনো কার্যক্রম করা সম্ভব হয় না। অর্থাৎ ই–মেইল পাঠানো, গ্রহণ এবং গুগল ড্রাইভে ফাইল সংরক্ষণ কিছুই করা যাবে না। এর ফলে পাঠানো ই–মেইল আউট বক্সে জমা থাকে। তাই জিমেইলে সব সময় পর্যাপ্ত জায়গা খালি রাখা জরুরি।

জিমেইলের সার্ভারের সমস্যা

অনেক সময় জিমেইলের সার্ভারের সমস্যার কারণে সময়মতো প্রাপকের কাছে ই–মেইল পৌঁছাতে ব্যর্থ হয়। তবে এ ধরনের সমস্যা সাধারণত খুব অল্প সময়ের জন্য হয়।

ক্যাশ মেমোরির সমস্যা

ফোনে ব্যবহৃত সকল অ্যাপ নিয়মিত তথ্য সংরক্ষণ করে, যা ক্যাশ মেমোরিতে জমা হয়। এর ফলে ইন্টারনেট সংযোগে সমস্যা দেখা দিতে পারে এবং ফোনের কার্যক্ষমতা কমে যেতে পারে। শুধু তা নয়, ক্যাশ মেমোরির কারণে মাঝে মাঝে জিমেইল অ্যাপ থেকে ই–মেইল পাঠাতে সমস্যা দেখা দেয়। তাই জিমেইল অ্যাপের ক্যাশ মেমোরি নিয়মিত পরিষ্কার করা উচিত।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..