1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সার্জারির আগে আবেগঘন বার্তা দিলেন পিনাকী ভট্টাচার্য - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

সার্জারির আগে আবেগঘন বার্তা দিলেন পিনাকী ভট্টাচার্য

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৩৫ বার পঠিত
পিনাকী ভট্টাচার্য

বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য নিজের আসন্ন সার্জারির জন্য সবার কাছে দোয়া চেয়ে আবেগঘন বার্তা দিয়েছেন।

শুক্রবার (৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, কিছুক্ষণের মধ্যেই তার জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে সার্জারি হবে। গুরুতর কিছু না হলেও, এই অস্ত্রোপচার তার দীর্ঘদিনের এক শারীরিক যন্ত্রণার সমাধান করবে বলে আশা করা হচ্ছে।

তিনি লিখেছেন, “১৯৯০ সালে পুলিশি নির্যাতনের পর থেকে আমার এক পা ছোট হয়ে যায়। সেই থেকেই শরীরের বিভিন্ন অংশে ব্যথা ভোগাচ্ছে। অবশেষে একটি সার্জারির মাধ্যমে এই যন্ত্রণার স্থায়ী উপশমের চেষ্টা করা হচ্ছে।”

পিনাকী আরও জানান, তার ভিডিও কনটেন্ট নিয়মিতই আসবে, কারণ আগে থেকেই রেকর্ড করা আছে। তবে অস্ত্রোপচারের পর কতদিন হাসপাতালে থাকতে হবে, তা এখনো নিশ্চিত নন। আশা করছেন, দুই-তিন দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন।

তবে তার পোস্টের সবচেয়ে আবেগী অংশটি ছিল মৃত্যুকে নিয়ে ভাবনা। তিনি লেখেন, “এনেস্থেসিয়া নেওয়ার আগে মনে হয়, যদি আর কখনো জ্ঞান না ফিরে? মন্দ না! যন্ত্রণাহীন মৃত্যুর চেয়ে আনন্দময় কিছু নেই। আমার জীবন ছিল একদম রোলার কোস্টারের মতো— আনন্দ, কষ্ট, সংগ্রাম সবকিছু মিলিয়ে এক অপূর্ব যাত্রা।”

তিনি আরও যোগ করেন, “এই পৃথিবী কারও জন্য থেমে থাকে না। শুধু ইনসাফ আর মানবতার আলো জ্বালিয়ে রাখবেন। ক্ষমতার পাশে নয়, মজলুমের পাশে থাকবেন, কারণ সত্য ওখানেই থাকে।”

শেষে নিজের স্বভাবসুলভ দৃঢ়তায় তিনি লিখেছেন, “যদি সুস্থ হয়ে ফিরি, আবার দেখা হবে। আর যদি না ফিরি, তবে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ফি আমানিল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ!”

তার এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে, ভক্ত-সমর্থকদের ভালোবাসা আর প্রার্থনায় ভেসে যাচ্ছেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..