1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দালিয়ানে WEF সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ - Janatar Jagoron

দালিয়ানে WEF সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৮ বার পঠিত
WEF সম্মেলন

চীনের দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF)-এর প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন, ২০২৬) স্থানীয় সময় সকাল ৯টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক এই সেশনের কার্যক্রম শুরু হয়।

সেশনের উদ্বোধনী বক্তব্য দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও। পরে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানরা এতে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক (Kim Min-seok), কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ (Olzhas Bektenov), মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর (Uchral Nyam-Osor), মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ (Amadou Oury Bah)।

সেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। ফাঁকে বিশ্বনেতারা ফটোসেশনেও অংশ নেন।

‘Innovating at Scale’ বা ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ প্রতিপাদ্যকে ঘিরে এবারের সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, শিল্প কাঠামোর পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও উদীয়মান প্রযুক্তির বাস্তব প্রয়োগ, চীনের অর্থনৈতিক ভবিষ্যৎ, তরুণদের কর্মসংস্থান এবং জলবায়ু পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় রয়েছে। বিশ্বজুড়ে প্রযুক্তিগত অগ্রগতি ও এর অর্থনৈতিক সুফলের মধ্যে ব্যবধান কমানোর বিষয়টিও এবারের সম্মেলনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এবারের সম্মেলনে ৯০টিরও বেশি দেশের প্রায় ১৭০০-এর অধিক সরকারি প্রতিনিধি, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা অংশ নিচ্ছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..