1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মাগফিরাতের দশ দিন দোয়া ও ক্ষমা লাভের বিশেষ আমল - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে ইরানের বার্তা

মাগফিরাতের দশ দিন দোয়া ও ক্ষমা লাভের বিশেষ আমল

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পঠিত
বিশেষ আমল

রমজান আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য এক অমূল্য নেয়ামত। এই পবিত্র মাসের অন্যতম বৈশিষ্ট্য হলো— এটি তিনটি পর্বে বিভক্ত। প্রথম দশ দিন রহমতের, দ্বিতীয় দশ দিন মাগফিরাতের এবং শেষ দশ দিন নাজাতের। প্রতিটি পর্বেই মহান রাব্বুল আলামিন তাঁর বান্দাদের ওপর বিশেষ অনুগ্রহ বর্ষণ করেন।

হজরত সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.) শাবান মাসের শেষ দিনে আমাদের উদ্দেশে ভাষণ দেন এবং বলেন, মাহে রমজান এমন এক মাস— যার শুরুতে রহমত, মাঝখানে মাগফিরাত বা ক্ষমা এবং শেষাংশে জাহান্নাম থেকে মুক্তি দান করা হয়।’ (সহিহ ইবনে খুজাইমা : ১৮৮৭)

এই মাসে মুমিনদের যেসব বিষয়ে সুসংবাদ দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম হলো দোয়া কবুল হওয়া। মহানবী (সা.) ইরশাদ করেন, ‘তিন শ্রেণির মানুষের দোয়া প্রত্যাখ্যান করা হয় না— ন্যায়পরায়ণ শাসক, ইফতারের মুহূর্তে রোজাদার এবং নির্যাতিত ব্যক্তির দোয়া।’ (তিরমিজি : ৩৫৯৮, ইবনে মাজাহ : ১৭৫২)

রমজানের দ্বিতীয় ১০ দিন যেহেতু মাগফিরাতের, তাই এ সময় আল্লাহর কাছে বেশি বেশি মাগফিরাতের দোয়া করা উচিত।

এ ক্ষেত্রে কালবেলার পাঠকদের জন্য কোরআনে বর্ণিত কিছু দোয়ার কথা জানিয়েছেন রাজধানীর জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালাম, মিরপুর-১২-এর ফতোয়া বিভাগীয় প্রধান মুফতি আব্দুর রহমান হোসাইনী। নিচে সেগুলো তুলে ধরা হলো।

এক. رَبِّ اِنِّیۡ ظَلَمۡتُ نَفۡسِیۡ فَاغۡفِرۡ لِیۡ

বাংলা উচ্চারণ : রাব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি। (সুরা কাসাস : ১৬)

অর্থ : হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন।

দুই. اَنۡتَ وَلِیُّنَا فَاغۡفِرۡ لَنَا وَ ارۡحَمۡنَا وَ اَنۡتَ خَیۡرُ الۡغٰفِرِیۡنَ

বাংলা উচ্চারণ : আনতা ওয়ালিয়্যুনা- ফাগফিরলানা- ওয়ারহামনা- ওয়া আনতা খাইরুল গা-ফিরিন। (সুরা আরাফ : ১৫৫)

অর্থ : আপনি আমাদের অভিভাবক। সুতরাং আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল।

তিন . سَمِعۡنَا وَ اَطَعۡنَا غُفۡرَانَكَ رَبَّنَا وَ اِلَیۡكَ الۡمَصِیۡرُ

বাংলা উচ্চারণ : সামি‘না- ওয়া আত্বা‘না- গুফরা-নাকা রাব্বানা- ওয়া ইলাইকাল মাসির। (সুরা বাকারা : ২৮৫)

অর্থ : আমরা শুনলাম এবং মানলাম। হে আমাদের রব! আমরা আপনারই (নিকট) ক্ষমা প্রার্থনা করি, আর আপনার দিকেই প্রত্যাবর্তনস্থল।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..