1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পাওনা টাকার জেরে ভাতিজাকে খুন, চাচা গ্রেপ্তার! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

পাওনা টাকার জেরে ভাতিজাকে খুন, চাচা গ্রেপ্তার!

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পঠিত
গ্রেপ্তার
this is a collected or created picture for Janatar Jagoron news.

ভাতিজাকে হত্যার পর শহরে আত্মগোপনে থাকা জালাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চট্টগ্রাম জেলা ও মেট্রো ইউনিটের একটি দল শুক্রবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরের চান্দগাঁও থানার খাজা রোড এলাকা থেকে তাকে আটক করে।

গত ১৬ নভেম্বর রাতে পাওনা টাকা নিয়ে তর্ক-বিতর্কের জেরে ভাতিজা রাশেদ (২৩) খুন হন। নিহত রাশেদ পটিয়া থানার পূর্ব হাইদগাঁও এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনার পর তার স্ত্রী তাসনিম আক্তার পটিয়া থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলার ভিত্তিতে তদন্তে নামে সিআইডি।

জানা গেছে, গ্রেপ্তার হওয়া জালাল উদ্দিন একই এলাকার হাইদগাঁও গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়ার রাজা মিয়ার ছেলে।

সিআইডি সূত্রে জানা যায়, ১৬ নভেম্বর রাতে পাওনা টাকা না পেয়ে চাচা জালাল উদ্দিন ও ভাতিজা রাশেদের মধ্যে কথাকাটাকাটি হয়। উত্তপ্ত মুহূর্তে জালাল তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রাশেদের গলার দুই পাশে আঘাত করেন। এতে রাশেদ মাটিতে পড়ে যান। গুরুতর অবস্থায় তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর জালাল এলাকা ছেড়ে পালিয়ে যান।

সিআইডি চট্টগ্রাম জেলা ও মেট্রো ইউনিটের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ জানান, ঘটনার পর থেকে সিআইডি বিষয়টি নিয়ে ছায়াতদন্ত চালিয়ে যায়। তদন্তে জানা যায়, জালাল উদ্দিন নগরের চান্দগাঁও থানার খাজা রোড এলাকার একটি হোটেলে কর্মরত। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..