শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শহীদ নজরুল কলেজের ২৬তম জন্মদিনে প্রাক্তন শিক্ষার্থীদের উৎসব
জবি প্রতিনিধি
বাংলাদেশের এক ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ময়মনসিংহ এর ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছেন। উক্ত কলেজ থেকে উচ্চমাধ্যমিক পড়ে আসা বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা আয়োজন করেন তারা।
মঙ্গলবার ( ১ জুলাই) প্রাক্তন কলেজের ও বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন “সৈনকিয়ান পরিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়” কর্তৃক আয়োজিত হয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান।
প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার আলো ছড়িয়ে আসছেন এই প্রতিষ্ঠান। যেখান থেকে প্রতি বছর প্রায় শতাধিক শিক্ষার্থী মেডিকেল ও বুয়েটে চান্স পায়। অসংখ্য শিক্ষার্থী জবি, ঢাবি, জাবি, রাবি, চবিসহ দেশের নানা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছেন।
দুপুর থেকেই মহাসমারহে বিভিন্ন কার্যক্রম করেন শিক্ষার্থীরা। নিজেদের মধ্যে পরিচয় পর্ব কলেজ নিয়ে স্মৃতিচারণ, ফোটোশেসন, নবীন শিক্ষার্থীদের মতামত গ্রহণ দুপুরের খাবার শেষ করে। পুরান ঢাকার আহসান মঞ্জিল গিয়ে আড্ডা কুইজে মেতে উঠেন শিক্ষার্থীর।
কুইজ, লটারি ও অন্যান্য খেলা শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কলেজ থেকে আসা নবীন শিক্ষার্থী বণিক বলেন, বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই আমাদের কে আমাদের সিনিয়র বড় ভাই আপুরা আগলে রেখেছেন। আজকে একটা ভালো আয়োজন অনেক ভালো লেগেছে।
সৈনকিয়ান পরিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আবু রায়হান পাপ্পু বলেন, আমাদের কলেজ ময়মনসিংহ তথা সারা বাংলাদেশের সেরা কলেজ। আমরা সে কলেজের প্রাক্তন শিক্ষার্থী আমাদের কলেজের প্রতি ভালোবাসা থেকে আমাদের এই আয়োজন। আমরা চাই আমাদের কলেজ বহুদূর এগিয়ে যাক। আলো ছড়াক সমাজে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি সামনে আরও ভালো কিছু করার চেষ্টা করবো।
সৈনকিয়ান পরিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো. হৃদয় বলেন, আমাদের কলেজ আমাদের আবেগ ভালোবাসার নাম। আমরা কলেজ থেকে যা পেয়েছি তা কখনো ভুলার নয় আমরা আমাদের কলেজকে ধারন করি। সে থেকেই আমাদের কলেজের নামে একটি সংগঠন করা যাতে আমাদের সবাই এক ছাতার নিচে নিজেদের আগলে রাখতে পারি। আমরা যে একটা স্বনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী তা যেন সবাই জানতে পারে। আমরা চাই আমাদের মতো সারা বাংলাদেশে অধ্যয়নরত ও কর্মরত সকল শিক্ষার্থী এমন আয়োজন করুক। সামনের প্রোগ্রামে আরো ভালো কিছু অপেক্ষা করছে।
১৯৯৯ সালের ২ জুলাই প্রতিষ্ঠিত এই কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অধিনে এইস এস সি এর ফলাফলের দিকথেকে ১১ তম, ১৪তম, ১৫ তম ১৯ তম স্হান অর্জন করে সারা দেশের অন্যতম সেরা কলেজ হিসেবে অবস্থান তৈরী করে।
ময়মনসিংহ শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হওয়ার পর অত্র কলেজটি প্রতি বৎসরই সেরা ফলাফল অর্জন করে আসছে।