শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
নতুন নেতৃত্বে কুবি ফার্মেসি সোসাইটিতে পরিবর্তনের সূচনা!
হাকিম বাপ্পি, কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের অঙ্গ সংগঠন ফার্মেসি সোসাইটি-র ২০২৫ শিক্ষাবর্ষের কমিটি গঠন করা হয়েছে।
এতে সহ-সভাপতি হয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আতেফা নাহার, সাধারণ সম্পাদক হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোঃ ইয়াসিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের নাঈমুর রহমান।
২৬ জুন (বৃহস্পতিবার) বিভাগের সভাপতি ড. প্রদীপ দেবনাথ এবং ছাত্র উপদেষ্টা মোঃ কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন মাহমুদুল হাসান শাহেদ (২০২১-২২ সেশন); সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ওয়াসিম সাকিব (২০২০-২১ সেশন) এবং সহ-সম্পাদক হিসেবে রয়েছেন শাওন সুত্রধর অভ্র (২০২১-২২ সেশন)। ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন সোহনুল ইসলাম সোহান (২০১৯-২০ সেশন) এবং তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন জাহিদুল ইসলাম শ্যামল (২০২০-২১ সেশন)। শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রোহন রাব্বি(২০২০-২১ সেশন)। এছাড়া ছাত্রী বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন হামিম বিনতে হামিম (২০১৯-২০ সেশন)।
সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বলেন, ‘প্রথম বর্ষ থেকেই আমি এই সোসাইটির সঙ্গে কাজ করে আসছি, এর সঙ্গে আমার এক ভিন্নরকম আবেগ ও ভালোবাসা জড়িয়ে আছে। ফার্মেসি বিভাগ যেহেতু ওষুধ ও মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করে, তাই এই সংগঠনটিকেও আরও সমৃদ্ধ ও কার্যকর করে তোলার চেষ্টা থাকবে। যারা নতুন কমিটিতে দায়িত্ব পেয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভকামনা। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চাই।’
কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ দেবনাথ এবং কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন ড. জামাতুল ফেরদৌস।
আগামী এক বছর এই কমিটি দায়িত্বপালন করবে।