1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশেন, কর্মকর্তা ও কর্মচারী সমিতির যৌথ উদ্যোগে মানববন্ধন অব্যাহত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

কুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশেন, কর্মকর্তা ও কর্মচারী সমিতির যৌথ উদ্যোগে মানববন্ধন অব্যাহত

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৮৬ বার পঠিত
কুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশেন

দাবি আদায়ে এক মঞ্চে কুয়েটের কর্মকর্তা-কর্মচারীরা!
মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের(কুয়েট) বর্তমান প্রশাসনিক শূণ্যতা দ্রুত পূরণ পূর্বক বেতন ভাতাদীসহ বিদ্যমান সকল অচল অবস্থা নিরসনে ৩দফা দাবিতে ধারাবাহিক কর্মসুচির অংশহিসাবে দ্বিতীয় দিনের মতো অফিসার্স এ্যসোসিয়েসন, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতির যৌথ উদ্যোগ মানববন্ধন পালন করেছে।

২ জুন সোমবার বিকাল সাড়ে ৩টায় ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হকের সভাপতিত্বে এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী বাদশা মোঃ হারুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন কুয়েটের প্রকল্প পরিচালক ড. মোঃ জুলফিকার হোসেন জুয়েল, নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার শেখ আবু হায়াত, কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার প্রমুখ নেতৃবৃন্দ।
মানববন্ধনে অফিসাস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মইনুল হক বলেন ৩ দফার দাবীতে কুয়েট অফিসার্স এ্যাসোসিয়েশ, কর্মকর্তা ও কর্মচারী সমিতি যৌথ ভাবে ধারাবাহিক কর্মসুচি পালন করে আসছে। অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে কুয়েট বান্ধব একজন উপাচার্য নিয়োগ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বন্ধ থাকা বেতন ও ঈদের বোনাস দ্রুত প্রদান, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম দ্রুত সচল করা সহ দাবী সমুহ বাস্তবায়ন করা না হলে নতুন করে কর্মসুচি ঘোষনা করা হবে।

তিনি বলেন, আমরা এক গভীর সংকট ও চরম হতাশার মধ্যে আজ এখানে দাঁড়িয়ে আছি। পবিত্র ঈদুল আযহার মাত্র কয়েক দিন বাকী অথচ কুয়েটের প্রায় ১২শত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের বেতন ভাতা এখন পাইনি। এক অনিশ্চয়তার মধ্যে দিয়ে আমরা প্রতিটি মুহুর্ত অতিবাহিত করছি। মানববন্ধনে বক্তারা বলেন কুয়েটের ইতিহাসে এ প্রথম কোন ঈদে তাদের বেতন ভাতার জন্য আন্দোলন করছে। মানববন্ধনের মাধ্যমে বক্তারা অবিলম্বে বেতন ভাতা পরিশোধ করে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ দ্রুত ফিরিয়ে এনে সৃষ্ট সংকট দ্রুত সুষ্ট সমাধানে মহামান্য চ্যান্সেলর মহোদয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশিন(ইউজিসি), শিক্ষা মন্ত্রাণালয়সহ সংশ্লিষ্ট সকলের নিকট দাবি জানান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..