শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শপথ নয়, কাজে বিশ্বাসী ইশরাক মাঠে প্রস্তুত!
অনলাইন ডেস্ক
হাইকোর্টের রায় ঘোষণার পর মেয়র হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে মুখ খুললেন বিএনপি নেতা ও তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শুক্রবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে এই বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি।
স্ট্যাটাসে ইশরাক হোসেন লেখেন, “শপথ শুধুই আনুষ্ঠানিকতা। জনতার মেয়র হিসেবে আমার কাঁধে দায়িত্ব এখন কোরবানির ঈদের আগেই ঢাকায় বর্জ্য ব্যবস্থাপনায় প্রস্তুতির সব রকম ব্যবস্থা নিশ্চিত করা।” তিনি ঢাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, “উত্তর সিটি কর্পোরেশনে নির্বাচিত মেয়র দায়িত্ব না নেওয়া পর্যন্ত প্রশাসন ও পরিচ্ছন্ন কর্মীদের দায়িত্ব পালনে আমি সক্রিয়ভাবে সহযোগিতা করব।”
তিনি আরও লেখেন, “দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনের প্রতিদ্বন্দ্বীদের নিয়ে গঠন করব একটি শক্তিশালী জোনভিত্তিক মনিটরিং টিম। ১৬ ঘণ্টার মধ্যেই এমন পরিবেশ নিশ্চিত করব, যাতে নগরবাসী স্বস্তি পায়।” পাশাপাশি তিনি জানান, “দক্ষিণের পরিচ্ছন্নতা অভিযানে আমি নিজেও সরাসরি মাঠে থাকব।”