শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
“রাজপথ ছাড়বে না জনতা, উপদেষ্টার পদত্যাগই একমাত্র শর্ত!”
অনলাইন ডেস্ক
দুই উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
স্ট্যাটাসে ইশরাক হোসেন লেখেন—“আন্দোলনকারী ভাইদের বলব, এইসব মুলা দেখিয়ে গাধা বশ করা যায়, কিন্তু আমাদের নয়। ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টা হিসেবে থাকা ব্যক্তিদের পদত্যাগ না আসা পর্যন্ত আন্দোলন চলবে। রাস্তা ছাড়বেন না, বরং আরও ছড়িয়ে দিন লড়াই।”
প্রসঙ্গত, একই দিনে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে ইশরাকের শপথ নেওয়া ঠেকাতে দায়ের করা রিট আবেদন খারিজ করে দেন আদালত।
ফলে ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, “আদালতের এই রায়ের ফলে ২৬ মে’র মধ্যে ইশরাককে শপথ নিতে না দিলে তা আদালত অবমাননার শামিল হবে।”