1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় কুবিতে মানববন্ধন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় কুবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৯৭ বার পঠিত
কুবিতে মানববন্ধন

কুবিতে প্রতিবাদ—মুরাদনগর ধর্ষণের ন্যায়বিচার চাই আজই!
হাকিম বাপ্পি, কুবি প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সনাতনী সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (২৯ জুন) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধনটি করা হয়।

মানববন্ধনে ‘অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ ‘ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘আছিয়া থেকে নন্দিনী, বিচার হতে দেখিনি’, ‘এক দফা এক দাবি, ধর্ষকের ফাঁসি চাই’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘বিচার বিচার বিচার চাই, ধর্ষকের বিচার চাই’, ‘আমার বোন ধর্ষিতা কেন, প্রশাসন জবাব চাই’, ‘তুমি কে আমি কে, ধর্ষিতা ধর্ষিতা’ ইত্যাদি স্লোগান দেয় শিক্ষার্থীরা।

এসময় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্তু দাশ বলেন, ‘ধর্ষণের বিরুদ্ধে আমাদের ফোকাসটা এমন যে, যখন ধর্ষণ হয়, তখন আমরা ধর্ষককে দলীয় প্রেক্ষাপটে চিন্তা করতে বসে থাকি। আওয়ামী লীগ বলে, ‘এটা বিএনপির লোক’, ‘এটা ছাত্রদলের লোক’, অন্যকেউ বলে ‘এটা ছাত্রলীগের লোক’, ‘এটা জামাত-শিবিরের লোক’। কেন? আমরা ধর্ষককে দেখব ধর্ষকের চোখে। ধর্ষক যে হোক না কেন, তার সর্বোচ্চ শাস্তি হবে। কিন্তু এখন গিয়ে দেখা যায়, সেটাকে নিয়ে কী করা হয়? রাজনৈতিকভাবে সেটার মোড় পরিবর্তনের চেষ্টা করা হয় এবং কোনো একটা দল তাকে বাঁচাতে এগিয়ে আসে। আমরা চাইব, দর্শক যে দলেরই হোক না কেন, তার সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হোক।’

২০১৮-১৯ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী অজয় বর্মণ বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, আজকে কুমিল্লায় যে ধর্ষণ ঘটনা হয়েছে এবং বগুড়ায় যে ধর্ষণ করা হয়েছে, সেই ঘটনা এবং সারা বাংলাদেশে চলমান ধর্ষণ— সেই ধর্ষণের বিরুদ্ধে আজকে এখানে মানববন্ধন করতেছি। আপনারা জানেন যে কুমিল্লায় যে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে এবং একটা দুর্ধর্ষ ঘটনা ঘটেছে, ভিডিও করে ভাইরাল করা হয়েছে।এখানে যে ফজর আলীসহ যারা ভিডিও ভাইরাল করেছে, তাদের যথাযথ এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই এবং আমরা দেখেছি বরিশালেও ঠিক সেইমভাবে ঘটনা করা হয়েছে, যেখানে সম্মানহানি করে, রেপ করে, তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। বাংলাদেশে চলমান সব ঘটনার আমরা শাস্তি চাই এবং সবাইকে আহ্বান জানাই, যে সবাই আওয়াজ তুলুন, ধর্ষণের বিরুদ্ধে কথা বলুন।’

২০২১-২২ বর্ষের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের রুবেল বৈরাগী বলেন, ‘যে চলমান পরিস্থিতি সেখানে দেখা যাচ্ছে, এ দেশ বসবাসের অযোগ্য। কারণ, যেখানে একজন মাতা বা একজন মহিলাই বলি, তিনি রুমের মধ্যেই আনসিকিউরড, তাহলে রাস্তাঘাটে কি অবস্থা হতে পারে, সেটা আপনারা বুঝতেই পারছেন। প্রতিনিয়ত সাম্প্রদায়িকতা, ধর্ষণ ইত্যাদি বেড়ে যাচ্ছে। মানুষের মধ্যে যে মানবিকতা, সেটা দিন দিন নির্মূল হয়ে যাচ্ছে। এই পর্যায় থেকে উত্তরণের একটাই উপায়; সেটা হচ্ছে, তাদেরকে এমন শাস্তির আওতায় আনতে হবে, যাতে পরবর্তীতে এই ধরনের কাজ, ন্যাক্কারজনক কাজ, কেউ করা তো দূরে থাক, যেন চিন্তাও করতে না পারে।’

উল্লেখ্য, গতকাল (শনিবার) রাতে ভুক্তভোগী নারীকে বিবস্ত্র করে মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর এ নিয়ে সমালোচনা শুরু হয়। এ ঘটনায় পরবর্তীতে মুরাদনগর থানায় জোরপূর্বক ধর্ষণের অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। উক্ত ঘটনায় প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেফতার করেছে প্রশাসন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..