1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জাবি ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা- সভাপতি ইমন, সম্পাদক তানজিম - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

জাবি ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা- সভাপতি ইমন, সম্পাদক তানজিম

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৬০ বার পঠিত
জাবি ছাত্র ইউনিয়ন

জাবিতে নেতৃত্বে ইমন-তানজিম!
জাবি প্রতিনিধি

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানজিম আহমেদ।

বৃহস্পতিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে “মানবো না বাঁধা মানবোনা ক্ষতি, চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি” এই স্লোগানকে ধারণ করে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের ৩৩তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন আলিফ মাহমুদ। অধিবেশন শেষে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ। তিনি নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান এবং ছাত্র আন্দোলনের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন।

নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম ইমন বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একটি প্রগতিশীল, গণতান্ত্রিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রামী ছাত্র সংগঠন। ‘ঐক্য, শিক্ষা, শান্তি, প্রগতি’ এই মূলনীতিতে বিশ্বাসী ছাত্র ইউনিয়ন সব ধরণের বৈষম্য, সাম্প্রদায়িকতা, দুঃশাসন ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার। আমরা একটি নিরাপদ, মানবিক ও মুক্ত শিক্ষাঙ্গন গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধ। সময় এসেছে একত্রে দাঁড়িয়ে শিক্ষার গুণগত মান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও গণতান্ত্রিক ক্যাম্পাস বাস্তবায়নের জন্য আন্দোলনে যুক্ত হওয়ার।

নব ঘোষিত কমিটির অন্যন্য সদস্যরা হলেন সহ-সভাপতি কাইসুল হক, কাওছার আহমেদ ও অণিবা। সাধারণ সম্পাদক তানজিম আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আকাশ আহম্মেদ ও আদিত্য। সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান ফয়সাল, কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক সাদিয়া ইমরোজ ইলা, শিক্ষা ও গবেষনা সম্পাদক নিরব পাটোয়ারি, সমাজকল্যাণ সম্পাদক মেধা চৌধুরী, সদস্য আলিফ মাহমুদ, সাইফুল ইসলাম এবং আল আরাফ। কমিটির আরও দুটি সদস্যপদ শূন্য রয়েছে, যা পরবর্তী সময়ে পূরণ করা হবে বলে জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..