1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জাবির ৬ হলে গ্যাস সংযোগ অনুমোদন তিতাসের - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

জাবির ৬ হলে গ্যাস সংযোগ অনুমোদন তিতাসের

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৩৮ বার পঠিত
জাবির ৬ হলে গ্যাস সংযোগ অনুমোদন

দীর্ঘ প্রতীক্ষার পর জাবির হলে এলো গ্যাস সংযোগ!
রকিব হাসান প্রান্ত. জাবি প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার পর জ্বালানি উপদেষ্টার হস্তক্ষেপে গ্যাস সংযোগের সুবিধা পেতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬টি আবাসিক হলের প্রায় ৬ হাজার শিক্ষার্থী। চলমান ‘অধিকতর উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত এ হলগুলোর ডাইনিং ও ক্যান্টিনে গ্যাস সংযোগের বিষয়টি গ্যাস সংযোগ, বিপণণ ও বিতরণ সংক্রান্ত পতিষ্ঠান তিতাসের বোর্ডে অনুমোদন হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী সংশ্লিষ্ট উপদেষ্টাকে স্মারকলিপি দেন।

আজ ৪ জুন বিকেলে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন তিতাস আঞ্চলিক বিক্রয় অফিসের (সাভার) ব্যবস্থাপক প্রকৌশলী তৌর্ফিক এলাহী সবুজ।

তিনি বলেন, ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সম্প্রতি আমরা সংশ্লিষ্ট হলসমূহের ডাইনিং ও ক্যান্টিনের জন্য গ্যাস সংযোগের নিমিত্তে সার্ভে করেছি। এরপর গত ২৮ মে অনুষ্ঠিত ৮৭৫ তম বোর্ডে তা পাঠানো হয়। বোর্ড অনুমোদন করায় আজকে আমরা মঞ্জুরীপত্র বিশ্ববিদ্যালয়ের উপ-প্রকৌশলী ও মিটারের গ্রাহক বরাবর পাঠিয়েছি। তারা এটা স্বাক্ষর করে পাঠালে চাহিদাপত্র দেওয়া হবে। এরপর বাকি প্রক্রিয়া সম্পন্ন হলে গ্যাস সংযোগের ভৌত কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, এটি আমাদের প্রাধিকারের মধ্যে আছে। সবার সহযোগিতা পেলে দ্রুত কাজ করা যাবে।
তিতাস সাভার শাখার উপ-মহাব্যবস্থাপক পদমর্যাদার একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, ‘ বাকি কাজের মধ্যে ৯০ শতাংশ বিশ^বিদ্যালয়ের আর ১০ শতাংশ তিতাসের’।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা বিশ্ববিদ্যাললেয় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, এটি আমাদের জন্য আনন্দের সংবাদ। কয়েকমাস আগে উপাচার্য মহোদয় বিষয়টি দেখতে বলেন। পরে প্রকল্প অফিসের মাধ্যমে আমরা একটি চিঠি পাঠাই গত ফেব্রুয়ারিতে। সম্প্রতি মেহেদী মামুন নামে আমাদের এক শিক্ষার্থী মাননীয় জ্বালানি উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়। ওই শিক্ষার্থীর স্মানকলিপির প্রেক্ষিতে বিশ^বিদ্যালয়ের উপাচার্য মহোদয়ও একটি চিঠি দেন। আমি মাননীয় উপদেষ্টা ও মাননীয় উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসাথে মেহেদী মামুনসহ যেসকল শিক্ষঅর্থী বিভিন্ন সময় দাবি দাওয়া জানিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মেহেদী মামুন বলেন, আজকে আমাদের জন্য নিঃসন্দেহে খুশির দিন। এর জন্য মাননীয় উপদেষ্টা জনাব ফাউজুল কবির খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিছ। উপাচার্য অধ্যাপক কামরুল আহসান স্যার, প্রকৌশল অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা অধ্যাপক সোহেল আহমেদ স্যার সহ যেসব শিক্ষার্থী এ দাবিতে সোচ্চার ছিলেন তাদের সকলেরে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
গ্যাস সংযোগ নিয়ে নিয়ে উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার কারণ জানিয়ে তিনি আরও বলেন, প্রায় ৪টি হল চালুর ২ বছরের মত হয়ে গেছে। বাকি ২টি ৬ মাস হয়ে গেলে উদ্ধোধন হয়েছে কিন্তু গ্যাস সংযোগের অভাবে ডাইনিং চালু করা যায় নি। শুরু থেকে অনেকেই এ নিয়ে গণস্বাক্ষর সংগ্রহ, বিশ^বিদ্যালয় প্রশাসনের সাথে মত-বিনিময় ও স্মারকলিপি প্রদান করেছে। এমনকি গত ফেব্রুয়ারি মাসে প্রকল্প অফিস থেকে চিঠি পাঠালেও দৃশ্যমান কাজ হয় নি। তাই মাননীয় উপদেষ্টাকে ব্যক্তিগতভাবে ও উপাচার্যের মাধ্যমে দাবি জানিয়েছি।

উল্লেখ্য, গত ১৯ মে এই ৬টি আবাসিক হলে গ্যাস সংযোগ চেয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের ইংরেজী মেহেদী মামুন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..