1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জাবি ভিসির বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

জাবি ভিসির বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৪৫৪ বার পঠিত
জাবি ভিসি

এক কথায় সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল করে দিলেন জাবি ভিসি!
রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি

“প্রথম নারী মুক্তিযোদ্ধা আমাদের মাতা বেগম খালেদা জিয়া এবং প্রথম শিশু মুক্তিযোদ্ধা শিশু তারেক, শিশু আরাফাত”- সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) ভিসি প্রফেসর মোহাম্মদ কামরুল আহসানের ভাইরাল এই মন্তব্যে সমালোচনার জন্ম দিয়েছে। এ মন্তব্য ‘ইতিহাস বিকৃতি’ বলেছেন সচেতন মহল।

সম্প্রতি রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের আয়োজিত এক সভায় এই বক্তব্য দেন ভিসি প্রফেসর কামরুল আহসান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অংশটি মূলত বক্তব্যের খন্ডাংশ। মূল বক্তব্যে তিনি বলেন,” ২৫শে মার্চ রাতে জিয়াউর রহমান ঘোষণা দেন,মুক্তিযুদ্ধ করবে এবং দেশের জন্য প্রাণ দিবে। সে হিসাবে বলা যায় প্রথম নারী মুক্তিযোদ্ধা আমাদের মাতা বেগম খালেদা জিয়া এবং প্রথম শিশু মুক্তিযোদ্ধা শিশু তারেক, শিশু আরাফাত। আর শুধু জিয়াউর রহমান নয় তার সাথে সেদিন শপথ করা ৩০০ সৈনিক, যারা দেশের জন্য প্রাণ দিতে শপথ করেছিল। তাদের সকলের স্ত্রী, সন্তানেরা মুক্তিযোদ্ধার তালিকায় সমমর্যাদা পাওয়া উচিৎ”।

এই বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল বক্তব্যের খণ্ডাংশ ছড়িয়ে পড়ে। এতে নেটিজেনদের সমালোচনা ও তীর্যক মন্তব্যের মুখে পড়েন তিনি।

এক সমালোচনাকারী আরিফুল ইসলাম লেখেন, “ভিসি স্যারের এমন মন্তব্য একটি দলের গোলামি ছাড়া কিছু না।”

আরেকজন সমালোচনাকারী নুরুল আফসান কাজি লেখেন, আর যাই হোক এই ধরনের লোক,ভি সি হ‌ওয়ার যোগ্য তো নয়ই। শিক্ষকতার পেশায় এই ধরনের লোক থাকলে পেশাটাই কলঙ্কিত হবে।

ইতিহাস বিকৃতির অভিযোগ এনে সোহেল আহম্মেদ লেখেন, “স্বৈরাচারের মতো মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা ছাড়া আর কিছুই নয় এই বক্তব্য “

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..